ঢাকা ১২:২২ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাণীনগরে সুপারি ব্যবসায়ীকে ছিনতাইয়ের ঘটনায় মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ২ চাটমোহরে সার লুটের ঘটনায় মামলা, তদন্ত কমিটি গঠন রাণীনগরে পারিবারিক দ্বন্দ্ব থামাতে গিয়ে গ্রাম পুলিশসহ আহত ৬ দুই বছর পর ইন্টার্নশিপে গিয়ে রামেক হাসপাতালে অবরুদ্ধ, ছাত্রলীগের দুই নেতাকে পুলিশের হেফাজতে রাজশাহী বিমানবন্দরের সামনে গ্রেনেড সদৃশ দুটি বস্তু উদ্ধার, পেছনের গেট দিয়ে বের করা হলো মন্ত্রীকে কুষ্টিয়ায় বাসার সামনে এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত, অভিযুক্ত ‘ইমন’ গ্রেপ্তার বাগাতিপাড়ায় টাকা দিয়েও বৈধ বিদ্যুৎ সংযোগের নিশ্চয়তা নেই, পল্লী বিদ্যুৎ ঘিরে নানা অভিযোগ অন্যের অসহায়ত্ব তুলে ধরা সাংবাদিক ইসাহাকের নিজেরই এখন বাঁচার আকুতি গোদাগাড়ীতে ডিএপি সার না পেয়ে মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ লালপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

দুর্গাপুরে বন্ধ ঘরে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছ পুলিশ!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:২১:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৮ মে ২০২২ ২৫৬ বার পড়া হয়েছে
চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দুর্গাপুরে বন্ধ ঘরে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছ পুলিশ!

এম এম মামুন, রাজশাহী ব্যুরো:
দুর্গাপুরে বন্ধ ঘরে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছ পুলিশ! রাজশাহীর দুর্গাপুরে বন্ধ ঘর থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে স্বামীর মরদেহ পাওয়া গেছে ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায়। অন্যদিকে স্ত্রীর মরদেহ পড়ে ছিল বিছানায়।

বুধবার (১৮ মে) বিকেল ৩টার দিকে উপজেলার ঝালুকা ইউনিয়নের কাঁঠালবাড়িয়া এলাকায় নিজ বাড়ি থেকে মরদেহ দুইটি উদ্ধার করা হয়।
মৃত সুলতান আলী (৪৫) ছিলেন পেশায় ফেরিওয়ালা। তিনি কাঁঠালবাড়িয়া গ্রামের মৃত জাবেদ আলীর ছেলে। সুলতানের স্ত্রী ইছনেহার বেগম (৩৮) ছিলেন গৃহিণী। সুলতান-ইছনেহার দম্পতির দুইটি সন্তান রয়েছে। ছেলের বয়স ১৭ বছর, মেয়ের বয়স ১০ বছর।

ঝালুকা ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ড সদস্য মোসাব্বির মন্ডল জানান, মাঝে-মধ্যেই পরিবার নিয়ে গ্রামের বাইরে চলে যেতেন সুলতান। বছরখানেক আগে তিনি গ্রামে স্থায়ী হন। বুধবার দুপুরের দিকে ছেলে-মেয়েরা বাড়ির বাইরে ছিল। ওই সময় সুলতান আলী ও তার স্ত্রী ইছনেহার বেগম বাড়িতে ছিলেন।

বিকেল ৩টার দিকে স্বজনরা শোয়ার ঘরে সুলতানের ঝুলন্ত লাশ দেখতে পান। পরে দরজা ভেঙে ভেতরে ঢুকে বিছানায় তার স্ত্রী ইছনেহারের লাশ পান। গ্রাম পুলিশের মাধ্যমে খবর পেয়ে মোসাব্বির ঘটনাটি চেয়ারম্যানকে জানান।
ঝালুকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকতার আলী বলেন, খবর পাওয়ার পর বিষয়টি থানায় জানিয়েছি। পরে থানা থেকে ওসি গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। অভাবের তাড়নায় এই দম্পতি আত্মহত্যা করেছেন বলে স্থানীয়দের বরাতে জানিয়েছেন চেয়ারম্যান।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, সুলতান আলীর ঝুলন্ত লাশ পাওয়া গেছে তার ঘরে। তার স্ত্রীর লাশ ছিল বিছানায়। ধারণা করা হচ্ছে, একজন বিষপান করে এবং আরেক জন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
ওসি আরও বলেন, সিআইডির একটি দল আলামত নেওয়ার পর মরদেহ দুইটি উদ্ধার করা হবে। এ ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ। প্রয়োজনীয় আইনি ব্যবস্থাও নেওয়া হচ্ছে।

May 18, 2022

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

দুর্গাপুরে বন্ধ ঘরে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছ পুলিশ!

আপডেট সময় : ১২:২১:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৮ মে ২০২২