ঢাকা ১২:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Channel A News-এ সংবাদ প্রকাশের পর ফাতেমার পাশে প্রধানমন্ত্রী, পেলেন ৫ লাখ টাকার অনুদান গুরুদাসপুরে দুই শিশুর মরদেহের সুরতহাল করতে গিয়ে পুলিশের ওপর হামলা, মামলা চীনে ডাক্তারি পড়ার স্বপ্নে নতুন আশার আলো, ফাতেমা পেলেন ৫ লাখ টাকার অনুদান সাপাহারে মাদক সেবনের অপরাধে ৪ জনের কারাদণ্ড পুঠিয়ায় অবৈধ সার মজুত, দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা আলুর ন্যায্য দাম ও হিমাগার ভাড়া কমানোর দাবিতে রাজশাহীতে মানববন্ধন চাটমোহরে তেল-জেলি দিয়ে নকল দুধ তৈরির অভিযোগ, কারাদণ্ডসহ জরিমানা বাগাতিপাড়ায় কিডনি রোগে আক্রান্ত হয়ে পুলিশ সদস্যের মৃত্যু যারা সরকার গঠন করতে পারেননি, তারা এখন সার ও বিদ্যুৎ নিয়ে ষড়যন্ত্র এবং মব সৃষ্টির চেষ্টা করছেন- ফরহাদ হোসেন আজাদ হালতি বিলে অবৈধ জালের বিরুদ্ধে অভিযান, ২০ হাজার টাকা জরিমানা

হরিপুরে জমি লিখে না দেওয়ায় মা কে খুন করলো ছেলে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩৩:৩০ অপরাহ্ন, শনিবার, ১৪ মে ২০২২ ২০২ বার পড়া হয়েছে
চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হরিপুরে জমি লিখে না দেওয়ায় মা কে খুন করলো ছেলে

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিনিধিঃ
হরিপুরে জমি লিখে না দেওয়ায় মা কে খুন করলো ছেলে। ঠাকুরগাঁওয়ের হরিপুরে জমি রেজিষ্ট্রি না দেওয়ায় ছেলের হাতে খুন হলেন আনসারী বেগম পারুল (৭০) নামে এক বৃদ্ধা মা।
খুনের ঘটনাটি ঘটে শুক্রবার দিবাগত রাতে উপজেলার ১নং গেদুড়া ইউনিয়নের বনগাঁও উত্তরপাড়া গ্রামে।

নিহতের স্বামী আফতাব উদ্দীন বাদী হয়ে হরিপুর থানায় দুই ছেলেসহ ৮ জনের নাম উল্লেখ করে হরিপুর থানায় হত্যা মামলা দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, মামলাম বাদী কিছুদিন পূর্বে তার দুই সন্তানকে নিজ ১৭ লক্ষ টাকা দিয়ে শর্তসাপেক্ষে একটি এসকেবেটার (ভেকু) ক্রয় করে দেয়। কিছু পরে শর্ত অনুযায়ী উক্ত টাকা দুই ছেলের কাছ থেকে ফেরত চাইলে তারা টাকা দিতে টালবাহানা শুরু করেন। এক সময় বাদী বিরক্ত হয়ে অন্য দুই ছেলেকে ঐ টাকার পরিবর্তে বসতভিটায় ২বিঘা জমি খোস কবলা মুলে রেজিষ্ট্রি করে দেয়। জমি রেজিষ্ট্রি দেওয়ার পর থেকে টাকা না ফেরত দেওয়া দুই ছেলেসহ উক্ত আসামীরা মা বাবার উপর ক্ষিপ্ত হয়ে উঠে।

শুক্রবার (১৩ মে) রাতে এই নিয়ে মা বাবা সঙ্গে দুই ছেলে বাকবিতন্ড হয়। এরপর সবাই খাওয়া দাওয়া করে নিজ নিজ ঘরে ঘুমিয়ে পড়ে এবং মামলার বাদী (বাবা) বসতবাড়ীর উত্তর ভিটার শয়ন ঘরের দরজা বন্ধ করে ঘরের ভিতরে ঘুমিয়ে পড়ে এবং তার স্ত্রী শয়ন ঘরের দরজার পাশে বারান্দায় দরির খাটের উপর ঘুমিয়ে পড়ে।
শনিবার ভোরে নিজ বাড়ী হইতে আনুমানিক ৫০০ গজ দুরে আম, লিচু ও কাঁঠাল বাগানের ভিতরে রক্তাক্ত অবস্থায় আনসারী বেগম পারুল (৭০) এর লাশ দেখতে পায়।

আসামীরা হলো ছেলে এজাবুদ্দিন বাবু (৩৫), রফিকুল ইসলাম (৪৭), ছেলে স্ত্রী মোছাঃ রুম্পা (২৬), জামাল উদ্দিন (৫০), জিএম (৩০), সাইদুর রহমান (৪০), নজরুল (৫০) সহ অজ্ঞাতনামা ৩/৪জন।

সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান তরিকুল ইসলাম বৃদ্ধা মহিলার নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।
হরিপুর থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম হত্যা মামলার সত্যতা নিশ্চিত করেছেন এবং তিনি বলেন আফতাব উদ্দীন নামে এক ব্যক্তির অভিযোগে প্রেক্ষিতে ঘটনা স্থল থেকে এক বৃদ্ধা মহিলার লাশ উদ্ধার করা হয়েছে। এবিষয়ে থানায় হত্যা মামলা রুজু করে লাশ ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও মর্গে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

হরিপুরে জমি লিখে না দেওয়ায় মা কে খুন করলো ছেলে

আপডেট সময় : ০৫:৩৩:৩০ অপরাহ্ন, শনিবার, ১৪ মে ২০২২