ঢাকা ০৭:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নলডাঙ্গায় হ/ত্যাচেষ্টার অভিযোগে দুই যুবক গ্রেপ্তার, চাপাতি উদ্ধার নলডাঙ্গায় হালতি বিলের অভয়াশ্রমে মাছ শিকার, ২৬ জনকে জরিমানা শাজাহানপুরে মুড়ি কারখানায় ৭০ হাজার টাকা জরিমানা, ধ্বংস ১০০ কেজি শিল্প লবণ রাআইকন ২০২৬-এর এইচটিএ প্রদর্শনীতে চ্যাম্পিয়ন বাউয়েটের টিম রেজিলিক্স পুঠিয়ায় হরিচাঁদ মিঠাই ভান্ডারের পঞ্চম শাখার উদ্বোধন ঝিনাইগাতীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৪০ পরিবার পেল ঢেউটিন রাণীনগরে গণছিনতাই: দুইজন গ্রেপ্তার, হাসুয়া-মোবাইল-টাকা উদ্ধার রাণীনগরে ‘ভুয়া কাজী’ আখ্যা দিয়ে সংবাদ সম্মেলন, পাল্টা দাবি মোজাফ্ফরের নাটোরে ট্রাক-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সং:/র্ষে অ্যাম্বুলেন্স চালক নিহত শ্রীবরদীতে নি/খোঁজ যুবকের ম/রদেহ পুকুরে, সঙ্গী যুবক আটক

বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে রাঙ্গামাটিতে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫১:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মে ২০২২ ৫২৪ বার পড়া হয়েছে
চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে রাঙ্গামাটিতে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা

মহুয়া জান্নাত মনি, রাঙ্গামাটি প্রতিনিধিঃ
বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে রাঙ্গামাটিতে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা। দেশের সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করে রাঙ্গামাটিতে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় বৌদ্ধ বিহার ও শাখা বন বিহারগুলোতে শুভ বুদ্ধ পর্ণিমা উপলক্ষে শহরে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৌদ্ধ ধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধ এই পূর্ণিমায় জন্মগ্রহণ, বুদ্ধত্ব লাভ এবং মহাপরিনির্বাণ লাভ করায় বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে এই দিনটি খুবই গুরুত্বপূর্ণ।

শুক্রবার (১৩ মে) সকালে বৌদ্ধ ধর্র্মীয় কল্যাণ ট্রাস্ট, রাঙ্গামাটি ও পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশ’র উদ্যোগে রাঙ্গামাটি পৌর এলাকার বিভিন্ন বিহারের অধ্যক্ষ ও দায়ক দায়িকাদের অংশ গ্রহনে জেলার জিমন্যাসিয়াম হতে বনরূপার মৈত্রী বিহার পর্যন্ত বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা শেষে ধর্মীয় আলোচনা সভায় মিলিত হয়। এতে রঙ-বেরঙের বৌদ্ধ পতাকা হাতে নিয়ে পুণ্যার্থী বৌদ্ধ ধর্মাবলম্বী নারী ও পুরুষ অংশ নেন।

এর আগে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে মঙ্গল শোভাযাত্রার উদ্বোধন করেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা ও পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশের সভাপতি শুদ্ধালংকার মহাথের। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট রাঙ্গামাটির ট্রাস্টি জয় সেন তঞ্চঙ্গ্যা, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান দূর্গেশ্বর চাকমাসহ শহরের বিভিন্ন বিহারের বৌদ্ধ ভিক্ষু সংঘ ও দায়ক দায়িকারা।

এ সময় বৌদ্ধ ধর্মীয় গুরুরা এই বুদ্ধ পূর্ণিমার মধ্যদিয়ে সকল প্রকার লোভ, হিংসা, মোহ সংঘাতসহ যাবতীয় খারাপ কাজ পরিহার করে সৎ পথে চলতে ও মৈত্রীপূর্ণ মনোভাব নিয়ে একে অপরে সুখে-শান্তিতে বসবাস করার হিতোপদেশ প্রদান করেন।

এছাড়াও অন্যান্য বৌদ্ধ বিহারগুলোতে প্রদীপ প্রজ্বলন, শান্তি ও মঙ্গল শোভাযাত্রা, ধর্মীয় আলোচনা সভা, সমবেত প্রার্থনা, আলোচনা সভা ও বুদ্ধ পূজা, পিন্ডদান, প্রাতঃরাশ, পঞ্চশীল গ্রহণ, সংঘদান, অষ্টপরিষ্কার দান, বুদ্ধমূর্তি দান, প্রদীপ পূজাসহ দিনব্যাপী কর্মসূচি পালিত হয়েছে। এসময় পৃথিবীর মানব জাতির শান্তি ও মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে রাঙ্গামাটিতে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা

আপডেট সময় : ০৪:৫১:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মে ২০২২