ঢাকা ০৪:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নলডাঙ্গায় হ/ত্যাচেষ্টার অভিযোগে দুই যুবক গ্রেপ্তার, চাপাতি উদ্ধার নলডাঙ্গায় হালতি বিলের অভয়াশ্রমে মাছ শিকার, ২৬ জনকে জরিমানা শাজাহানপুরে মুড়ি কারখানায় ৭০ হাজার টাকা জরিমানা, ধ্বংস ১০০ কেজি শিল্প লবণ রাআইকন ২০২৬-এর এইচটিএ প্রদর্শনীতে চ্যাম্পিয়ন বাউয়েটের টিম রেজিলিক্স পুঠিয়ায় হরিচাঁদ মিঠাই ভান্ডারের পঞ্চম শাখার উদ্বোধন ঝিনাইগাতীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৪০ পরিবার পেল ঢেউটিন রাণীনগরে গণছিনতাই: দুইজন গ্রেপ্তার, হাসুয়া-মোবাইল-টাকা উদ্ধার রাণীনগরে ‘ভুয়া কাজী’ আখ্যা দিয়ে সংবাদ সম্মেলন, পাল্টা দাবি মোজাফ্ফরের নাটোরে ট্রাক-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সং:/র্ষে অ্যাম্বুলেন্স চালক নিহত শ্রীবরদীতে নি/খোঁজ যুবকের ম/রদেহ পুকুরে, সঙ্গী যুবক আটক

সড়ক দুর্ঘটনায় প্রাণে বাঁচলেও কাটা পড়েছে রবিউলের বাম হাত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:১২:২১ পূর্বাহ্ন, রবিবার, ৮ মে ২০২২ ৩০৯ বার পড়া হয়েছে
চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সড়ক দুর্ঘটনায় প্রাণে বাঁচলেও কাটা পড়েছে রবিউলের বাম হাত

এম এম মামুন, রাজশাহী ব্যুরো:
সড়ক দুর্ঘটনায় প্রাণে বাঁচলেও কাটা পড়েছে রবিউলের বাম হাত। নাটোরের বড়াইগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণে বাঁচলেও নিজের একটি হাত হারিয়েছেন রবিউল ইসলাম (৩৮) নামে সিয়াম স্পেশাল পরিবহনের সুপারভাইজার। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির একটি হাত কাটা পড়ায় চরম দুশ্চিন্তায় পড়েছেন রবিউলের স্ত্রী সাজেদা বেগম।

ভয়াবহ দুর্ঘটনায় আহত রবিউলকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ৩১ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন আছেন। রবিউল রাজশাহীর পুঠিয়ার উপজেলার ঝলমলিয়া সেনভাগ গ্রামের বাসিন্দা।

হাসপাতালে কথা হয় রবিউলের স্ত্রী সাজেদা বেগমের সাথে। এ সময় তিনি জানান, নাটোরে আমানা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে স্থানীয়রা তার স্বামীকে রামেক হাসপাতালে এনেছেন। খবর পেয়ে তিনি এখানে এসে দেখেন, তার স্বামীর বাম হাত নেই।

সাজেদা জানান, তাদের আরিফ (৫) ও আব্দুল বারী (৩) বছরের দুটি ছেলে সন্তান আছে। স্বামীই ছিলেন তাদের একমাত্র উপার্জনকারী ব্যক্তি। বাসের আয় দিয়েই তাদের সংসার চলত। তাদের জায়গা-জমি কিছুই নেই। এখন এই সংসার কীভাবে চলবে, সংসারের খরচ মিটবে কীভাবে এসব ভেবে কূল পাচ্ছেন না তিনি।

সাজেদা আরো বলেন, দুর্ঘটনায় কনুইয়ের ওপর থেকে তার স্বামীর (রবিউলের) বাম হাত কাটা পড়েছে। হাতের বিচ্ছিন্ন অংশটুকু ঘটনাস্থলেই পড়ে ছিল বলে তিনি শুনেছেন। এছাড়া রবিউলের পায়ে ও হাতে মারাত্মক জখম রয়েছে। চিকিৎসকরা তাকে জানিয়েছেন, রবিউলের সুস্থ হতে সময় লাগবে।

উলেখ্য, নাটোরের বড়াইগ্রামের বনপাড়ায় শনিবার (৭ মে) বেলা ১১টার দিকে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সাতজন নিহত হন। আহত অন্তত ২০ জন। আহতদের মধ্যে শুধু রবিউলকে রাজশাহীতে আনা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সড়ক দুর্ঘটনায় প্রাণে বাঁচলেও কাটা পড়েছে রবিউলের বাম হাত

আপডেট সময় : ০৮:১২:২১ পূর্বাহ্ন, রবিবার, ৮ মে ২০২২