ঢাকা ১১:৫২ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বোদায় হানিট্রাপের অভিযোগে দুই যুবদল নেতা গ্রেপ্তার বোদায় ধানক্ষেত থেকে ৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ বোদায় বিশ্ব শিক্ষক দিবসে শোভাযাত্রা ও আলোচনা সভা নলডাঙ্গায় ক্ষতিকর পোকা শনাক্তে ‘আলোক ফাঁদ’, কমবে বালাইনাশকের ব্যবহার দেবীগঞ্জে প্যাকেটজাত দুধ পান করে ১৭ শিক্ষার্থী অসুস্থ বেনাপোল ইমিগ্রেশনে যাত্রী হয়রানি ও ঘুষ দাবির অভিযোগ, তদন্তের দাবি বগুড়ার ইলেকট্রিক মার্কেটে বিএসটিআইয়ের অভিযান, ৮ প্রতিষ্ঠানকে ৭ দিনের সময় গোদাগাড়ীতে হঠাৎ তীব্র পদ্মার ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ ৫৫ বছরেও পাকা হয়নি ঝিনাইগাতীর ২ কিলোমিটার সড়ক, দুর্ভোগে পাঁচ গ্রামের মানুষ সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে রাবিতে মানববন্ধন, প্রশাসনের নিষ্ক্রিয়তার অভিযোগ

বোদায় হানিট্রাপের অভিযোগে দুই যুবদল নেতা গ্রেপ্তার

মো. কামরুল ইসলাম কামু, বিশেষ প্রতিনিধি, পঞ্চগড়ঃ
  • আপডেট সময় : ১১:০১:২১ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬ ২৫ বার পড়া হয়েছে

Boda

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বোদায় হানিট্রাপের অভিযোগে দুই যুবদল নেতা গ্রেপ্তার

মো. কামরুল ইসলাম কামু, বিশেষ প্রতিনিধি, পঞ্চগড়:
পঞ্চগড়ের বোদায় হানিট্রাপের মাধ্যমে এক যুবককে আটকে মারধর, সাদা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়া এবং টাকা ও মোটরসাইকেল ছিনিয়ে নেওয়ার অভিযোগে দুই যুবদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (৪ অক্টোবর) বিকেলে বোদা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রনি (৩০) ও ৪ নম্বর ওয়ার্ড যুবদলের সদস্য সোহেল রানা (৩৪)কে স্থানীয়দের সহযোগিতায় আটক করে পুলিশে সোপর্দ করা হয়।

এ ঘটনায় সোমবার ভুক্তভোগী পরিমল চন্দ্র বর্মন বাদী হয়ে বোদা থানায় পাঁচজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৩ থেকে ৪ জনকে আসামি করে মামলা করেন।

মামলার এজাহারভুক্ত অন্য আসামিরা হলেন, বোদা পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহীন মজুমদার (৫০), ৪ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মাহবুব আলম আরিফ (৩৫) এবং ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি রাজু ইসলাম (৩২)।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, গত ৩ অক্টোবর রাতে আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়নের চামেশ্বরী এলাকার বাসিন্দা পরিমল চন্দ্র বর্মন (৩০) বোদা পৌরসভার প্রামাণিকপাড়া শিমুলতলী মোড়ে চা খেতে যান। সেখানে এক নারী তাঁকে কথা বলার জন্য কাছে ডাকেন। ওই নারীর কাছে যাওয়ার পর মামলার আসামিরা ও তাঁদের সহযোগীরা তাঁকে আটক করে মারধর করেন বলে অভিযোগ করা হয়েছে।

পরে ওই নারীর সঙ্গে পরিমলের অনৈতিক সম্পর্ক রয়েছে, এমন অভিযোগ তুলে তাকে স্থানীয় ইলেকট্রিশিয়ান ইউসুফ আলীর বাড়িতে নিয়ে আরও মারধর করা হয়। সেখানে ১০০ টাকার চারটি ফাঁকা স্ট্যাম্পে জোর করে স্বাক্ষর নেওয়া এবং তাঁর কাছ থেকে নগদ টাকা ও চাবিসহ একটি মোটরসাইকেল নিয়ে নেওয়ার অভিযোগ করা হয়েছে।

এজাহারে আরও বলা হয়, বিষয়টি কাউকে জানালে প্রাণনাশের হুমকি দিয়ে তাকে আটোয়ারী মোড়ে নামিয়ে দেওয়া হয়। পরে বাড়িতে ফিরে পরিবারের সদস্যদের কাছে বিষয়টি জানান পরিমল।

পরদিন বিকেলে পরিবারের সদস্যদের নিয়ে তিনি বোদা পৌরসভার প্রামাণিকপাড়া শিমুলতলী মোড়ে গেলে আনোয়ার হোসেন রনি ও সোহেল রানাকে দেখতে পান। স্থানীয়দের সহযোগিতায় তাদের আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে স্বাক্ষর করা স্ট্যাম্প ও মোটরসাইকেলটি উদ্ধার করা হয় বলে মামলার বাদী দাবি করেছেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনকে থানায় নিয়ে যায়।

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েল রানা বলেন, এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মামলাটি তদন্তাধীন রয়েছে এবং অভিযোগের সত্যতা যাচাই করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, মামলায় নাম আসার পর বোদা পৌর যুবদলের চার নেতার দলীয় পদ স্থগিত করে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। রোববার পৌর যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক অলিয়ার রহমান অলি ও সদস্যসচিব আফছারুল ইসলামের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আনোয়ার হোসেন রনি, সোহেল রানা, শাহীন মজুমদার ও মাহবুব আলম আরিফের প্রাথমিক সদস্যপদসহ দলীয় পদ স্থগিতের কথা জানানো হয়। তবে ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি রাজু ইসলামকে পদ স্থগিতের তালিকায় রাখা হয়নি।

বোদা পৌর যুবদলের সদস্যসচিব আফছারুল ইসলাম বলেন, ওই ঘটনার পর দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চার নেতার পদ স্থগিত করে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তবে রাজু ইসলাম এ ঘটনায় জড়িত ছিলেন না। তাঁর নাম মামলায় কেন এসেছে, তা তিনি বুঝতে পারছেন না।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বোদায় হানিট্রাপের অভিযোগে দুই যুবদল নেতা গ্রেপ্তার

আপডেট সময় : ১১:০১:২১ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬