ঢাকা ০১:৫১ পূর্বাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পুঠিয়ায় বিদ্যালয়ে তালা, প্রধান ফটকে বাঁশের বেড়া; দাতা সদস্যের বিরুদ্ধে অভিযোগ পূজামণ্ডপে হামলা বা বিশৃঙ্খলার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা- পানিসম্পদ প্রতিমন্ত্রী দুর্গাপূজা ও উপনির্বাচন নিয়ে এসপির সঙ্গে জামায়াত প্রার্থীর সাক্ষাৎ লালপুরে তিন বিঘা ধানে বিষ প্রয়োগের অভিযোগ, ক্ষতির দাবি ২ লাখ টাকা লালপুরে অনলাইন প্রতারণার অভিযোগে তিনজন আটক, চার মোবাইল জব্দ ফারাক্কা চুক্তি নবায়নে জিয়ার পথ অনুসরণের কথা বললেন প্রতিমন্ত্রী ফরহাদ সড়ক নির্মাণে নিম্নমানের ইট ব্যবহারে বাধা, এলজিইডি কর্মকর্তাকে হুমকির অভিযোগ; জেলহাজতে ঠিকাদার দেবীগঞ্জে সাইকেল গ্যারেজ নির্মাণে বরাদ্দের অর্থ ব্যবস্থাপনায় অনিয়মের অভিযোগ রাঙ্গামাটিতে জেলা প্রশাসক গোল্ডকাপ প্রমীলা কাবাডি শুরু বাগাতিপাড়ায় মাদক সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড

পূজামণ্ডপে হামলা বা বিশৃঙ্খলার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা- পানিসম্পদ প্রতিমন্ত্রী

মো. কামরুল ইসলাম কামু, বিশেষ প্রতিনিধি, পঞ্চগড়ঃ
  • আপডেট সময় : ১১:৩৫:৩৩ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬ ৪০ বার পড়া হয়েছে

Farhad Azad

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পূজামণ্ডপে হামলা বা বিশৃঙ্খলার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা- পানিসম্পদ প্রতিমন্ত্রী

মোঃ কামরুল ইসলাম কামু, বিশেষ প্রতিনিধি, পঞ্চগড়ঃ
শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে হিন্দু-মুসলমানের সম্প্রীতি নষ্ট কিংবা পূজামণ্ডপে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে কঠোরভাবে দমন করা হবে বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি। তিনি বলেন, কোনো অপশক্তি পূজামণ্ডপে হামলা বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তারা ‘বোকার স্বর্গে’ বসবাস করবে।

শনিবার (৩ অক্টোবর) দুপুরে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার শালডাঙ্গা ইউনিয়নে ধনিরাম সেনের বাড়ি হয়ে হরিদিঘী থেকে কালীবাড়ি পর্যন্ত রাস্তা উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ফরহাদ হোসেন আজাদ বলেন, সনাতন ধর্মাবলম্বীরা যাতে স্বতঃস্ফূর্ত, নির্বিঘ্ন, নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপন করতে পারেন, সে বিষয়ে প্রশাসনের পাশাপাশি বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, সপ্তমী থেকে পূজা শেষ হওয়া পর্যন্ত বিভিন্ন সংগঠনের নেতৃত্বে এবং হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সহযোগিতায় ২৪ ঘণ্টার সহায়তা টিম গঠন করা হয়েছে। এসব টিম পূজামণ্ডপে সার্বক্ষণিক দায়িত্ব পালন করে প্রশাসনকে সহযোগিতা করবে।

প্রতিমন্ত্রী বলেন, হিন্দু-মুসলমানের দীর্ঘদিনের সম্প্রীতি নষ্ট করতে কেউ পূজামণ্ডপকে লক্ষ্যবস্তু করার চেষ্টা করলে তা সফল হতে দেওয়া হবে না।

তিনি আরও বলেন, বিগত নির্বাচন থেকে সনাতন ধর্মাবলম্বীরা বিএনপি সরকারের প্রতি যে আস্থা ও বিশ্বাস রেখেছেন, তাদের শুধু দুর্গাপূজা নয়, সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে।
সেইভাবেই আমরা কাজ করে একটি সুন্দর শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপন করব। কোনো অপশক্তি মাথাচাড়া দিলে তা কঠোরভাবে দমন করব-বলেন ফরহাদ হোসেন আজাদ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পূজামণ্ডপে হামলা বা বিশৃঙ্খলার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা- পানিসম্পদ প্রতিমন্ত্রী

আপডেট সময় : ১১:৩৫:৩৩ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬