ঢাকা ১২:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নলডাঙ্গায় হালতি বিলের অভয়াশ্রমে মাছ শিকার, ২৬ জনকে জরিমানা শাজাহানপুরে মুড়ি কারখানায় ৭০ হাজার টাকা জরিমানা, ধ্বংস ১০০ কেজি শিল্প লবণ রাআইকন ২০২৬-এর এইচটিএ প্রদর্শনীতে চ্যাম্পিয়ন বাউয়েটের টিম রেজিলিক্স পুঠিয়ায় হরিচাঁদ মিঠাই ভান্ডারের পঞ্চম শাখার উদ্বোধন ঝিনাইগাতীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৪০ পরিবার পেল ঢেউটিন রাণীনগরে গণছিনতাই: দুইজন গ্রেপ্তার, হাসুয়া-মোবাইল-টাকা উদ্ধার রাণীনগরে ‘ভুয়া কাজী’ আখ্যা দিয়ে সংবাদ সম্মেলন, পাল্টা দাবি মোজাফ্ফরের নাটোরে ট্রাক-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সং:/র্ষে অ্যাম্বুলেন্স চালক নিহত শ্রীবরদীতে নি/খোঁজ যুবকের ম/রদেহ পুকুরে, সঙ্গী যুবক আটক রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে উত্তাল রাজশাহী, রেল যোগাযোগ বন্ধ

রাণীনগরে গণছিনতাই: দুইজন গ্রেপ্তার, হাসুয়া-মোবাইল-টাকা উদ্ধার

মনোরঞ্জন চন্দ্র, রাণীনগর (নওগাঁ) প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ১১:৫২:৩৪ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ২৪ বার পড়া হয়েছে

Raninagore Crime News

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাণীনগরে গণছিনতাই: দুইজন গ্রেপ্তার, হাসুয়া-মোবাইল-টাকা উদ্ধার

মনোরঞ্জন চন্দ্র, রাণীনগর (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর রাণীনগরে সড়কে গণছিনতাইয়ের ঘটনায় একটি ছিনতাইকারী চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে ছিনতাইয়ে ব্যবহৃত একটি হাসুয়া, ছিনতাই হওয়া একটি মোবাইল ফোন ও ১ হাজার ৩২০ টাকা উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ছিনতাইকারীদের ব্যবহৃত তিনটি মোবাইল ফোনও উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় বগুড়ার সান্তাহার চা-বাগান কলোনি এলাকায় অভিযান চালিয়ে মনিরুল ইসলাম ওরফে বাইরুল ইসলাম ওরফে বেলাল (৩৮)কে গ্রেপ্তার করা হয়। পরে একই রাতে রাণীনগর উপজেলার হাতিরপুল এলাকা থেকে নাহিদ হাসান (২২)কে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গত বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাত সোয়া ৯টার দিকে উপজেলার বেলঘরিয়া-বিলকৃষ্ণপুর সড়কের ইসলামের ভিটা এলাকায় গণছিনতাইয়ের ঘটনা ঘটে। ছিনতাইকারীরা একটি মোটরসাইকেল থামিয়ে একে একে অন্তত আটজন পথচারীকে মারধর করে তাদের কাছ থেকে আটটি মোবাইল ফোন ও ২০ থেকে ২৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। এ সময় ছিনতাইকারীদের মারধরে কয়েকজন পথচারী আহত হন।

এ ঘটনায় বানিয়াপাড়া গ্রামের শাহাদত হোসেনের ছেলে সুজন হোসেন বাদী হয়ে ওই রাতেই রাণীনগর থানায় মামলা করেন।

রাণীনগর থানার ওসি মো. জাকারিয়া মন্ডল জানান, মামলার পর তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রথমে মনিরুল ইসলামকে এবং পরে নাহিদ হাসানকে গ্রেপ্তার করা হয়।

তিনি জানান, গ্রেপ্তার দুজনের দেওয়া তথ্যের ভিত্তিতে ছিনতাইয়ের ঘটনাস্থলের পাশের জঙ্গল থেকে একটি হাসুয়া, ছিনতাই হওয়া একটি মোবাইল ফোন ও ১ হাজার ৩২০ টাকা উদ্ধার করা হয়। পাশাপাশি ছিনতাইকারীদের ব্যবহৃত তিনটি মোবাইল ফোনও উদ্ধার করা হয়েছে।

ওসি আরও জানান, গ্রেপ্তার দুজন ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।

এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তার এবং ছিনতাই হওয়া অন্যান্য মোবাইল ফোন ও টাকা উদ্ধারের চেষ্টা চলছে বলে জানান ওসি মো. জাকারিয়া মন্ডল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাণীনগরে গণছিনতাই: দুইজন গ্রেপ্তার, হাসুয়া-মোবাইল-টাকা উদ্ধার

আপডেট সময় : ১১:৫২:৩৪ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬