ঢাকা ১২:২৪ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতীর লুবনা গ্রীণ ইউনিভার্সিটিতে লেকচারার পঞ্চগড়ে ৩৩ বেকার যুবককে বিজিবির বৈদ্যুতিক ওয়্যারিং প্রশিক্ষণ আটোয়ারী সেটেলমেন্ট অফিসে দালালের দৌরাত্ম্যের অভিযোগ, হয়রানির শিকার জমির মালিকরা সংস্কারের অভাবে বেহাল রুহিয়ার গুরুত্বপূর্ণ সড়ক, ঝুঁকিতে কালভার্ট শেরপুর জেলা যুবদলের সভাপতি আতা, সম্পাদক শওকত ঝিনাইগাতীতে নিহত নারায়ন কোচের পরিবারকে দুধাল গাভী উপহার ভেড়ামারায় অপহরণের পর ধ/র্ষ/ণের অভিযোগ, হাসপাতালে চিকিৎসাধীন তরুণীর মৃ/ত্যু মোহনপুরে মাদকবিরোধী সচেতনতা সমাবেশ, র‌্যালি ও লিফলেট বিতরণ রাজশাহীতে ডেঙ্গু প্রতিরোধে ব্লাড কেয়ার ফাউন্ডেশনের মাসব্যাপী কর্মসূচি রাজশাহীতে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

পঞ্চগড়ে ৩৩ বেকার যুবককে বিজিবির বৈদ্যুতিক ওয়্যারিং প্রশিক্ষণ

মোঃ কামরুল ইসলাম কামু বিশেষ প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ১১:১১:৪৫ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ ২২ বার পড়া হয়েছে

Panchagarh News

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পঞ্চগড়ে ৩৩ বেকার যুবককে বিজিবির বৈদ্যুতিক ওয়্যারিং প্রশিক্ষণ

মোঃ কামরুল ইসলাম কামু, বিশেষ প্রতিনিধি, পঞ্চগড়ঃ
পঞ্চগড়ে সীমান্তবর্তী এলাকার বেকার যুবকদের দক্ষতা উন্নয়ন ও আত্মকর্মসংস্থানের লক্ষ্যে ৩৩ জন যুবককে ‘বেসিক ইলেকট্রিক্যাল হাউজ ওয়্যারিং’ প্রশিক্ষণ দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের সনদপত্র এবং প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী তিন প্রশিক্ষণার্থীকে ইলেকট্রিক্যাল কাজের প্রয়োজনীয় সরঞ্জাম পুরস্কার হিসেবে দেওয়া হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়নের ভজনপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে এ প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পঞ্চগড় ব্যাটালিয়ন (১৮ বিজিবি) এ প্রশিক্ষণের আয়োজন করে।

বিজিবি সূত্রে জানা যায়, ভজনপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকার ৩৩ জন বেকার যুবককে নিয়ে গত ২৩ আগস্ট প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়। প্রায় ২৫ দিনব্যাপী প্রশিক্ষণ শেষে ১৭ সেপ্টেম্বর কার্যক্রম সম্পন্ন হয়। পরে রোববার আনুষ্ঠানিকভাবে সমাপনী ও সনদপত্র বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সেক্টর সদর দপ্তর, ঠাকুরগাঁওয়ের ভারপ্রাপ্ত সেক্টর কমান্ডার ও নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তাইফুর হাসান মাহমুদ, এএসসি। তিনি প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেন। একই সঙ্গে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী তিনজনকে ইলেকট্রিক্যাল হাউজ ওয়্যারিংয়ের প্রয়োজনীয় সরঞ্জাম দেওয়া হয়।

প্রধান অতিথির বক্তব্যে লেফটেন্যান্ট কর্নেল তাইফুর হাসান মাহমুদ বলেন, বিজিবি সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক হিসেবে কাজ করছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালান, মাদক, মানবপাচার ও অস্ত্রপাচারসহ আন্তঃসীমান্ত অপরাধ দমনে বিজিবি পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে।

তিনি আরও বলেন, সীমান্তবর্তী এলাকার বেকার যুবকদের দক্ষতা উন্নয়নের মাধ্যমে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাই এ প্রশিক্ষণের অন্যতম উদ্দেশ্য। প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগিয়ে তারা নিজ এলাকায় কর্মসংস্থানের সুযোগ তৈরি করার পাশাপাশি স্বাবলম্বী হতে পারবেন। এ ধরনের উদ্যোগ সীমান্তবর্তী জনগোষ্ঠীর সঙ্গে বিজিবির পারস্পরিক আস্থা ও সম্পৃক্ততা আরও বাড়াবে।

অনুষ্ঠানে পঞ্চগড় ব্যাটালিয়ন (১৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস, ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক মো. জিয়াউর রহমান, জেলা যুব উন্নয়ন কর্মকর্তা, পঞ্চগড় টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের (টিটিসি) প্রশিক্ষক, বিজিবির প্রশিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পঞ্চগড়ে ৩৩ বেকার যুবককে বিজিবির বৈদ্যুতিক ওয়্যারিং প্রশিক্ষণ

আপডেট সময় : ১১:১১:৪৫ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬