মোহনপুরে মাদকবিরোধী সচেতনতা সমাবেশ, র্যালি ও লিফলেট বিতরণ
- আপডেট সময় : ০৮:৩৪:২৩ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ ১৩৪ বার পড়া হয়েছে

মোহনপুরে মাদকবিরোধী সচেতনতা সমাবেশ, র্যালি ও লিফলেট বিতরণ
এম এম মামুনঃ
রাজশাহীর মোহনপুরে আনসার ও ভিডিপি ক্লাবের উদ্যোগে মাদকবিরোধী সচেতনতা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে মাদকের কুফল ও এর বিস্তার রোধে করণীয় বিষয়ে আলোচনা করা হয়।
রোববার (২০ সেপ্টেম্বর) উপজেলার বরইকুড়ি আনসার ও ভিডিপি ক্লাবে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। মোহনপুর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রাকিবুল হাসান পিভিএমএসের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত সমাবেশে বরইকুড়ি গ্রামের প্রায় ২০০ জন সাধারণ মানুষ অংশ নেন।
সমাবেশে বক্তারা মাদকের ক্ষতিকর দিক এবং মাদক প্রতিরোধে পরিবার ও সমাজের করণীয় বিষয়ে আলোচনা করেন। উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রাকিবুল হাসান মাদকবিরোধী কার্যক্রম জোরদার এবং মাদকের বিস্তার রোধে আনসার ও ভিডিপি সদস্যদের দায়িত্ব ও করণীয় তুলে ধরেন।
সমাবেশ শেষে মাদকবিরোধী জনসচেতনতা বাড়াতে মোহনপুরের প্রধান প্রধান সড়কে র্যালি বের করেন আনসার ও ভিডিপি সদস্যরা। এ সময় পথচারী ও স্থানীয়দের মধ্যে মাদকবিরোধী সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
এ সময় মোহনপুর এলাকার ব্যবসায়ী ও স্থানীয়রা আনসার-ভিডিপির এ জনসচেতনতামূলক উদ্যোগের প্রশংসা করেন। তারা মাদকের বিরুদ্ধে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে এমন কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।






















