পঞ্চগড় সদর উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষ উদ্বোধন
- আপডেট সময় : ১২:০৪:৫০ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ ২৫ বার পড়া হয়েছে

পঞ্চগড় সদর উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষ উদ্বোধন
মোঃ কামরুল ইসলাম কামু, বিশেষ প্রতিনিধি, পঞ্চগড়ঃ
পঞ্চগড় সদর উপজেলা পরিষদে সংসদ সদস্যের জন্য নির্ধারিত পরিদর্শন কক্ষের উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলা পরিষদের পুরাতন ভবনে এ পরিদর্শন কক্ষের উদ্বোধন করেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নওশাদ জমির।
উদ্বোধন শেষে সংসদ সদস্য পরিদর্শন কক্ষটি ঘুরে দেখেন এবং উপজেলা পরিষদের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।
সংশ্লিষ্টরা জানান, উপজেলা পরিষদে সংসদ সদস্যের জন্য নির্ধারিত এ কক্ষটি সরকারি বিভিন্ন কার্যক্রম পরিদর্শন, স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়সহ বিভিন্ন প্রয়োজনে ব্যবহার করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন, পঞ্চগড় জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এমএ মজিদ, পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানা, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক পিপি অ্যাডভোকেট আদম সুফি, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মির্জা নাজমুল ইসলাম কাজলসহ জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।


















