ঢাকা ১০:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাণীশংকৈলে নারীসহ দুইজনকে মাদক মামলায় কারাদণ্ড উন্নয়ন প্রশ্নে কারও রক্তচক্ষুকে ভয় করি না- লালপুরে নারী এমপি তুলি তেঁতুলিয়ায় সেতুর দাবিতে মানববন্ধন, দুর্ভোগে ৫ গ্রামের ১৫ হাজার কৃষক পুঠিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নারি নিহত, দুই কিশোর আহত লালপুরে ১১ ইয়াবা ট্যাবলেটসহ জয় আটক নলডাঙ্গায় গাঁজার গাছসহ এক ব্যক্তি গ্রেপ্তার, পলাতক ভাই ঝিনাইগাতীতে ৪৯০ ট্যাপেন্টাডল ও দুই মোবাইল ফোন জব্দ লালপুরে ২০ ইয়াবাসহ যুবক আটক, আগেও মাদক মামলায় অভিযুক্ত নারী কণ্ঠে প্রতারণা, পরে প্রবাসীর বন্ধু সেজে টাকা দাবি; লালপুরে আটক ৩ নাটোরে খেজুরগাছের ডাল কাটতে গিয়ে ভিমরুলের হুলে বৃদ্ধার মৃত্যু

তেঁতুলিয়ায় সেতুর দাবিতে মানববন্ধন, দুর্ভোগে ৫ গ্রামের ১৫ হাজার কৃষক

মোঃ কামরুল ইসলাম কামু বিশেষ প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৯:০৭:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ ১৯ বার পড়া হয়েছে

Tetulia human chain

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তেঁতুলিয়ায় সেতুর দাবিতে মানববন্ধন, দুর্ভোগে ৫ গ্রামের ১৫ হাজার কৃষক

মোঃ কামরুল ইসলাম কামু, বিশেষ প্রতিনিধি, পঞ্চগড়ঃ
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ভজনপুর ইউনিয়নের বৈরাগীগজ গ্রামের ভেরসা নদীর বিটপাড়া ঘাটে সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। সেতুর অভাবে ওই এলাকার পাঁচ গ্রামের প্রায় ১৫ হাজার কৃষক কৃষিকাজ ও পশুপালনে নানা সমস্যার মুখে পড়েছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে বিটপাড়া ঘাটে এলাকাবাসীর আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ডিমাগজ, ডাক্তারপাড়া, বৈরাগীগজ, চান্দিয়াগজ ও পুহাতুগজ গ্রামের সহস্রাধিক মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য দেন, ভজনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মুসলিম উদ্দিন, পঞ্চগড় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সরকার হায়দার, ইউপি সদস্য শামসুল হক সরকার, সাবেক ইউপি সদস্য জসিমউদ্দিন, জামায়াতে ইসলামীর স্থানীয় নেতা ফজলে করিম, স্বেচ্ছাসেবক দল নেতা হারুন রশিদ, স্থানীয় কৃষক ফেরদৌস আহমেদ, দমিজ উদ্দিন ও আল আমীনসহ অনেকে।

এ সময় বক্তারা বলেন, বিটপাড়া ঘাট দিয়ে ভেরসা নদী পার হয়ে পাঁচ গ্রামের হাজার হাজার কৃষক নদীর ওপারে থাকা জমিতে কৃষিকাজ করেন। ওই এলাকায় কয়েক হাজার হেক্টর জমিতে ধান, পাট, ভুট্টা, গম ও বিভিন্ন ধরনের শাকসবজি চাষ হয়। পাশাপাশি অনেকে গরু-ছাগলের জন্য ঘাসের চাষ করেন এবং এসব জমিতে গবাদিপশু চরান।

তারা বলেন, সেতু না থাকায় উৎপাদিত ফসল, বীজ ও সারসহ কৃষি উপকরণ নদীর ওপারে আনা-নেওয়া করতে চরম দুর্ভোগ পোহাতে হয়। নদীর গভীরতা বেশি হওয়ায় জমিতে চাষাবাদের জন্য ট্রাক্টরও সহজে যেতে চায় না। ফলে অনেক জমি আবাদ না করে ফেলে রাখতে হয়।

স্থানীয়রা আরও বলেন, বর্ষাকালে ভেরসা নদী পারাপার প্রায় অসম্ভব হয়ে পড়ে। এতে কৃষিকাজ ব্যাহত হওয়ার পাশাপাশি কৃষিপণ্য পরিবহনেও সমস্যা দেখা দেয়। ফলে দিন দিন স্থানীয় কৃষকদের কৃষি উৎপাদন কমে যাচ্ছে।

মানববন্ধনে বক্তারা দ্রুত বিটপাড়া ঘাটে একটি সেতু নির্মাণের দাবি জানান। তাদের ভাষ্য, সেতুটি নির্মাণ করা হলে পাঁচ গ্রামের কৃষকসহ স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের দুর্ভোগ কমবে এবং কৃষি উৎপাদনও বাড়বে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

তেঁতুলিয়ায় সেতুর দাবিতে মানববন্ধন, দুর্ভোগে ৫ গ্রামের ১৫ হাজার কৃষক

আপডেট সময় : ০৯:০৭:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬