ঢাকা ১১:৪৩ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিদ্যুতের ঘাটতি পূরণে পঞ্চগড়ে সোলার প্রকল্পের উদ্যোগ বাগাতিপাড়া থেকে নিখোঁজের ১৪ মাস পর যশোরে মিলল শিশু, থানায় অভিযোগ ডেঙ্গু প্রতিরোধে পঞ্চগড়ে সরকারি পরিচ্ছন্নতা অভিযান শুরু রাণীশংকৈলে এসিল্যান্ডের বদলি প্রত্যাহারের দাবিতে মানববন্ধন আটোয়ারীতে ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা উসমান গনি গ্রেপ্তার লালপুরে গ্রামীণফোন টাওয়ারের চোরাই তামার তার উদ্ধার, আটক ১ লালপুরে খেলতে গিয়ে পরিত্যক্ত ডোবায় পড়ে শিশুর মৃত্যু পুঠিয়ায় মাদকবিরোধী অভিযানে চারজনের তিন মাসের কারাদণ্ড সিংড়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রাজমিস্ত্রি নিহত, আহত ১ লালপুরে বিয়ের অনুষ্ঠানে পরিবার, নিজ বাড়ি থেকে যুবকের মরদেহ উদ্ধার

পুঠিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নারি নিহত, দুই কিশোর আহত

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৮:৩২:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ ১১৪ বার পড়া হয়েছে

Puthia accident news

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পুঠিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নারি নিহত, দুই কিশোর আহত

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধিঃ
রাজশাহীর পুঠিয়ায় নিয়ন্ত্রণ হারানো মোটরসাইকেলের ধাক্কায় শাহানাজ পারভীন বীনা (৪৫) নামে এক পথচারী নারী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা খালেদ (১৪) ও নিরব (১৭) নামের দুই কিশোর আহত হয়েছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৪টার দিকে উপজেলার পুঠিয়া-তাহেরপুর আঞ্চলিক সড়কের চকপলাশী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহানাজ পারভীন বীনা চকপলাশী গ্রামের শফিকুল ইসলামের স্ত্রী এবং নাটোর শহরের দক্ষিণ বড়্গাছা এলাকার মৃত সিরাজুল ইসলামের মেয়ে ছিলেন। আহত খালেদ ও নিরবের বাড়ি পুঠিয়ার সৈয়দপুর এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে চকপলাশী এলাকায় একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা পথচারী শাহানাজ পারভীন বীনাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। একই ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী খালেদ ও নিরব আহত হয়। পরে স্থানীয়রা শাহানাজ পারভীন বীনাকে উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত দুই কিশোরকেও একই স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার ঘটনায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পুঠিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নারি নিহত, দুই কিশোর আহত

আপডেট সময় : ০৮:৩২:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬