ঢাকা ০১:০৬ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নলডাঙ্গায় নারী হোটেল মালিককে যৌ/ন হ’য়রানির অভিযোগে একজন গ্রেপ্তার বালিয়াডাঙ্গীতে কলেজছাত্রী অপহরণের অভিযোগ, ১২ দিনেও উদ্ধার হয়নি রাণীনগরে ইসলামী ব্যাংকের দুই কর্মকর্তাকে মারধর করে ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ বাউয়েটে আইইইই দিবস ২০২৬ উদযাপন গোদাগাড়ীতে আগুনে সর্বস্ব হারিয়ে নিঃস্ব দিনমজুরের পরিবার আলামিন হ/ত্যা মামলায় পঞ্চগড়ের সাবেক এমপি নাঈমুজ্জামান মুক্তা গ্রেপ্তার রাজশাহী রেঞ্জ পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৮৪, মাদকসহ উদ্ধার বার্মিজ চাকু নালিতাবাড়ীতে ৯৫ বোতল ভারতীয় মদ জব্দ বড়াইগ্রামে নিখোঁজের ৬ দিন পর নির্মাণাধীন টয়লেট থেকে যুবকের মরদেহ উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুতে ব্যবসায়ীর মৃত্যু, স্ত্রী-দুই সন্তানও আক্রান্ত

রাজশাহীর তাজা মাছ বিদেশে রপ্তানির ব্যবস্থা করা হবে: ভূমিমন্ত্রী

এম এম মামুনঃ
  • আপডেট সময় : ০৮:০০:২৯ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬ ৭২ বার পড়া হয়েছে

Rajshahi

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীর তাজা মাছ বিদেশে রপ্তানির ব্যবস্থা করা হবে: ভূমিমন্ত্রী

এম এম মামুন:
রাজশাহীর তাজা মাছ কার্গো বিমানে করে বিদেশে রপ্তানির ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু। এ জন্য রাজশাহী বিমানবন্দরকে আরও সম্প্রসারণ করে মাছ রপ্তানির উপযোগী করার উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।

রোববার (১৬ আগস্ট) জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে রাজশাহী জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এর আগে ভূমিমন্ত্রী রাজশাহীর কালেক্টরেট পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন। পরে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

ভূমিমন্ত্রী বলেন, “রাজশাহীর তাজা মাছ কার্গো বিমানে করে বিদেশে রপ্তানির ব্যবস্থা করা হবে। রাজশাহীর বিমানবন্দরকে আরও সম্প্রসারিত করে এই মাছ রপ্তানির ব্যবস্থা করা হবে। যত দিন যাবে রাজশাহী তত এগিয়ে যাবে।”

তিনি বলেন, মৎস্য খাতের মাধ্যমে বাংলাদেশ আরও এগিয়ে যাবে। বাংলাদেশ বর্তমানে বিশ্বে মৎস্য উৎপাদনে অষ্টম অবস্থানে রয়েছে এবং কোনো কোনো ক্যাটাগরিতে প্রথম ও দ্বিতীয় অবস্থানেও রয়েছে। আগামী দিনে এ খাত আরও এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

মন্ত্রী আরও বলেন, দেশের তরুণ প্রজন্ম উচ্চশিক্ষা গ্রহণ করছে এবং ভবিষ্যতে বিভিন্ন পেশায় যুক্ত হবে। আগামী দিনে কয়েকটি গুরুত্বপূর্ণ খাতে বাংলাদেশ বিশ্বের মধ্যে এগিয়ে যাবে বলেও মন্তব্য করেন তিনি।

পানি সম্পদের গুরুত্ব তুলে ধরে ভূমিমন্ত্রী বলেন, ভবিষ্যতে যুদ্ধের অন্যতম কারণ হতে পারে মিষ্টি বা সুপেয় পানি। বাংলাদেশে মিষ্টি পানির বড় সম্পদ রয়েছে উল্লেখ করে তিনি বলেন, আগামী দিনে এ সম্পদের গুরুত্ব আরও বাড়বে।

রাজশাহীর খাল-বিলগুলো মাছ চাষের উপযোগী করার উদ্যোগ নেওয়া হবে জানিয়ে মন্ত্রী বলেন, মাছ চাষের মাধ্যমে রাজশাহীর কৃষকরা বিদেশে মাছ রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবেন। তিনি রাজশাহীর চাষিদের দেশীয় পদ্ধতিতে মাছ চাষের আহ্বান জানান।

রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার আনম ড. বজলুর রশিদ, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন, রাজশাহী মহানগর পুলিশের কমিশনার মো. ফয়েজুল কবির, রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি খন্দকার মো. শামীম হোসেন এবং রাজশাহী বিভাগীয় মৎস্য কর্মকর্তা সাইফুদ্দিন ইয়াহিয়া।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা মৎস্য কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম।

“রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে এ বছর জাতীয় মৎস্য পক্ষ উদযাপন করা হচ্ছে। জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর, রাজশাহীর উদ্যোগে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীর তাজা মাছ বিদেশে রপ্তানির ব্যবস্থা করা হবে: ভূমিমন্ত্রী

আপডেট সময় : ০৮:০০:২৯ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬