ঢাকা ০১:০৪ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নলডাঙ্গায় নারী হোটেল মালিককে যৌ/ন হ’য়রানির অভিযোগে একজন গ্রেপ্তার বালিয়াডাঙ্গীতে কলেজছাত্রী অপহরণের অভিযোগ, ১২ দিনেও উদ্ধার হয়নি রাণীনগরে ইসলামী ব্যাংকের দুই কর্মকর্তাকে মারধর করে ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ বাউয়েটে আইইইই দিবস ২০২৬ উদযাপন গোদাগাড়ীতে আগুনে সর্বস্ব হারিয়ে নিঃস্ব দিনমজুরের পরিবার আলামিন হ/ত্যা মামলায় পঞ্চগড়ের সাবেক এমপি নাঈমুজ্জামান মুক্তা গ্রেপ্তার রাজশাহী রেঞ্জ পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৮৪, মাদকসহ উদ্ধার বার্মিজ চাকু নালিতাবাড়ীতে ৯৫ বোতল ভারতীয় মদ জব্দ বড়াইগ্রামে নিখোঁজের ৬ দিন পর নির্মাণাধীন টয়লেট থেকে যুবকের মরদেহ উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুতে ব্যবসায়ীর মৃত্যু, স্ত্রী-দুই সন্তানও আক্রান্ত

দেবীগঞ্জে গৃহবধূকে অ/মানবিক নি র্যা ত নের অভিযোগ, গ্রেপ্তার ৩

মোঃ কামরুল ইসলাম কামু বিশেষ প্রতিনিধি পঞ্চগড়ঃ
  • আপডেট সময় : ১১:০৩:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬ ১০৭ বার পড়া হয়েছে

PANCHAGARH

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেবীগঞ্জে গৃহবধূকে অ/মানবিক নি র্যা ত নের অভিযোগ, গ্রেপ্তার ৩

মো. কামরুল ইসলাম কামু, বিশেষ প্রতিনিধি, পঞ্চগড়:
পঞ্চগড়ের দেবীগঞ্জে এক গৃহবধূকে অমানবিক নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দায়ের করা মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাতে উপজেলার চর সোনাপোতা আশ্রয়ণ প্রকল্প এলাকায় এ ঘটনা ঘটে। পরে ভুক্তভোগী কনিকা রায় ওরফে কুলসুম বেগম (৩৯) দেবীগঞ্জ থানায় মামলা করলে পুলিশ অভিযান চালিয়ে সোহেল রানা, সাহেল খাতুন ও সমসের আলীকে গ্রেপ্তার করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্তরা রাতে কুলসুম বেগমের ঘরে প্রবেশ করে তাকে মারধর ও নির্যাতন করেন বলে অভিযোগ করা হয়েছে। এ সময় লোহার রড দিয়ে আঘাত করে তাঁর দাঁত ভেঙে দেওয়া, ব্লেড দিয়ে মাথার চুল কেটে দেওয়া এবং মরিচের গুঁড়া ব্যবহারের মতো নির্যাতনের অভিযোগ রয়েছে। তাঁর স্বামী এগিয়ে এলে তাকেও মারধর করা হয় বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, কনিকা রায় গত ১২ জুন ধর্মান্তরিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে কুলসুম বেগম নাম ধারণ করেন। পরে দারগালী নামে এক ব্যক্তিকে বিয়ে করে চর সোনাপোতা আশ্রয়ণ প্রকল্পে বসবাস শুরু করেন। ধর্মান্তর ও বিয়ে মেনে নিতে না পেরে পূর্বপরিকল্পিতভাবে আসামিরা হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী।

এজাহারে আরও অভিযোগ করা হয়েছে, হামলাকারীরা ঘরে থাকা মালামাল ভাঙচুর ও লুটপাট করে এবং নগদ টাকা ও বাদাম নিয়ে যায়। এছাড়া তিনটি ফাঁকা নন-জুডিশিয়াল স্ট্যাম্পে কুলসুমের স্বাক্ষর নেওয়া হয় বলেও অভিযোগ করা হয়েছে।

পরে স্থানীয়রা আহত কুলসুম বেগমকে উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তিনি বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় কুলসুম বেগম বাদী হয়ে রাকিব ইসলাম (২৬), সোহেল রানা (২০), সাহেল খাতুন (৪০), সমসের আলী (২৮), আবুল হক (৫০) ও সুজন ইসলাম (১৯)-এর নাম উল্লেখ করে এবং আরও ৬ থেকে ৭ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করেন।

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুসা মিয়া বলেন, মামলা দায়েরের পর অভিযান চালিয়ে তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতে সোপর্দ করা হলে আদালত কারাগারে পাঠানোর আদেশ দেন। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

দেবীগঞ্জে গৃহবধূকে অ/মানবিক নি র্যা ত নের অভিযোগ, গ্রেপ্তার ৩

আপডেট সময় : ১১:০৩:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬