ঢাকা ০৮:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বগুড়ায় মশার কয়েল উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা গোদাগাড়ীতে বাল্যবিবাহ বন্ধ, ইমাম ও বরপক্ষকে ৩৫ হাজার টাকা জরিমানা পঞ্চগড়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত পঞ্চগড়ে ডিম ব্যবসায়ীকে জরিমানা, অন্যদের সতর্ক বনশ্রী সোসাইটির কমন ফ্যাসিলিটিজের জায়গা পুনরুদ্ধারের দাবিতে মানববন্ধন মান্দায় স্কুলের সামনে ভটভটির ধাক্কায় প্রথম শ্রেণির শিক্ষার্থী নিহত নকলায় মাদ্রাসাছাত্রী অপহরণ মামলায় প্রধান অভিযুক্ত গ্রেপ্তার শ্রীবরদী সীমান্তে ভারতীয় কসমেটিকস ও অটোভ্যান আটক নলডাঙ্গায় মাদক সেবনের দায়ে এক ব্যক্তির কারাদণ্ড তামাক-নিকোটিন পণ্য এসডিজি অর্জনে বড় বাধা: গোলটেবিল বৈঠকে বিশেষজ্ঞরা

পঞ্চগড়ে সীমান্তে নবনির্মিত বিওপির কার্যক্রম উদ্বোধন

মোঃ কামরুল ইসলাম কামু বিশেষ প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ১০:৫৩:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬ ৫৬ বার পড়া হয়েছে

PANCHAGARH SSS

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পঞ্চগড়ে সীমান্তে নবনির্মিত বিওপির কার্যক্রম উদ্বোধন

মোঃ কামরুল ইসলাম কামু, বিশেষ প্রতিনিধি, পঞ্চগড়:
পঞ্চগড়ে নবনির্মিত একটি বর্ডার অবজারভেশন পোস্টের (বিওপি) আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার পঞ্চগড় সদর উপজেলার মাধুপাড়া বিওপিতে পতাকা উত্তোলনের মাধ্যমে এর আনুষ্ঠানিক কার্যক্রম উদ্বোধন করেন বিজিবির উত্তর-পশ্চিম রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম নাছের।

সীমান্তে বিওপিগুলোর মধ্যবর্তী দূরত্ব বেশি হওয়ায় নজরদারি জোরদার এবং সীমান্ত অপরাধ প্রতিরোধে নতুন এই বিওপি স্থাপন করা হয়েছে। নতুন বিওপি চালুর ফলে সীমান্তে টহল ও নজরদারি আরও বাড়বে। একই সঙ্গে পুশইন, মাদক ও চোরাচালান প্রতিরোধের পাশাপাশি সীমান্ত নিরাপত্তা আরও জোরদার হবে বলে জানিয়েছে বিজিবি।

উদ্বোধনী অনুষ্ঠানে রিজিয়ন কমান্ডার বলেন, সীমান্তে কার্যকর নজরদারি, মানবপাচার, মাদকপাচার ও চোরাচালান প্রতিরোধে বিজিবি অত্যন্ত সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। সীমান্ত সুরক্ষায় বিজিবি সর্বদা সজাগ রয়েছে।

তিনি আরও বলেন, নীলফামারী ৫৬ বিজিবির টোকাপাড়া ও ঘাগড়া বিওপির মধ্যবর্তী ২২ কিলোমিটার সীমান্ত এলাকার মাঝে এই নতুন বিওপি স্থাপন করা হয়েছে। নতুন বিওপিটি সব ধরনের চোরাচালান প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি। এর ফলে নীলফামারী ব্যাটালিয়নের অপারেশনাল সক্ষমতা আরও বৃদ্ধি পাবে বলেও জানান।

ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম নাছের বিওপিতে দায়িত্বপ্রাপ্ত বিজিবি সদস্যদের নিষ্ঠা, সততা, আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। একই সঙ্গে সীমান্ত সুরক্ষায় স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেন তিনি।

অনুষ্ঠানে বিজিবির ঠাকুরগাঁও সেক্টরের কমান্ডার কর্নেল মোহাম্মদ সুরুজ মিয়া, নীলফামারী ৫৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তাইফুর হাসান মাহমুদসহ বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে বিজিবির উত্তর-পশ্চিম রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম নাছের ফিতা কেটে মাধুপাড়া বিওপির উদ্বোধন করেন। পরে তিনি প্যারেড গ্রহণ ও রাষ্ট্রীয় মর্যাদায় জাতীয় পতাকা উত্তোলন করেন। এরপর সুইচ চেপে বিওপির নামফলক উন্মোচন করেন।

এ ছাড়া বিওপি চত্বরে একটি আমগাছের চারা রোপণ করেন তিনি। অনুষ্ঠানে সীমান্ত সুরক্ষা এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পঞ্চগড়ে সীমান্তে নবনির্মিত বিওপির কার্যক্রম উদ্বোধন

আপডেট সময় : ১০:৫৩:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬