ঢাকা ০১:০৭ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নলডাঙ্গায় নারী হোটেল মালিককে যৌ/ন হ’য়রানির অভিযোগে একজন গ্রেপ্তার বালিয়াডাঙ্গীতে কলেজছাত্রী অপহরণের অভিযোগ, ১২ দিনেও উদ্ধার হয়নি রাণীনগরে ইসলামী ব্যাংকের দুই কর্মকর্তাকে মারধর করে ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ বাউয়েটে আইইইই দিবস ২০২৬ উদযাপন গোদাগাড়ীতে আগুনে সর্বস্ব হারিয়ে নিঃস্ব দিনমজুরের পরিবার আলামিন হ/ত্যা মামলায় পঞ্চগড়ের সাবেক এমপি নাঈমুজ্জামান মুক্তা গ্রেপ্তার রাজশাহী রেঞ্জ পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৮৪, মাদকসহ উদ্ধার বার্মিজ চাকু নালিতাবাড়ীতে ৯৫ বোতল ভারতীয় মদ জব্দ বড়াইগ্রামে নিখোঁজের ৬ দিন পর নির্মাণাধীন টয়লেট থেকে যুবকের মরদেহ উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুতে ব্যবসায়ীর মৃত্যু, স্ত্রী-দুই সন্তানও আক্রান্ত

মহাদেবপুরে সড়ক দুর্ঘটনায় সাপাহারের সেনাসদস্য নিহত

আলমগীর হোসেন, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:
  • আপডেট সময় : ১০:২৬:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬ ১১১ বার পড়া হয়েছে

Sapahar photo

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মহাদেবপুরে সড়ক দুর্ঘটনায় সাপাহারের সেনাসদস্য নিহত

আলমগীর হোসেন, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর মহাদেবপুরে সড়ক দুর্ঘটনায় মো. জুবায়ের আহম্মেদ (২৪) নামে বাংলাদেশ সেনাবাহিনীর এক সদস্য নিহত হয়েছেন। বুধবার রাতে বগুড়া সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

নিহত জুবায়ের আহম্মেদ নওগাঁর সাপাহার উপজেলার উত্তর পাতাড়ী গ্রামের মো. আসাদুল হকের ছেলে। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর কক্সবাজারের রামু সেনানিবাসের ফিল্ড ওয়ার্কশপ কোম্পানিতে কর্মরত ছিলেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, ছুটি নিয়ে ঢাকা থেকে বাড়ি ফেরার পথে বুধবার সন্ধ্যায় ‘এস আর পরিবহন’যোগে নওগাঁ বাসস্ট্যান্ডে নামেন জুবায়ের। পরে সিএনজিচালিত অটোরিকশায় করে নিজ গ্রাম সাপাহারের উদ্দেশে রওনা হন।

পথিমধ্যে মহাদেবপুর উপজেলার আখেড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে জুবায়ের গুরুতর আহত হন।

স্থানীয়রা তাঁকে উদ্ধার করে দ্রুত মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য মহাদেবপুর সমাজসেবা অফিসের সহায়তায় তাঁকে বগুড়া সিএমএইচে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাত সাড়ে ১১টার দিকে তাঁর মৃত্যু হয়।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, জুবায়ের ২০২২ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক হিসেবে যোগদান করেছিলেন। ছুটিতে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

পরিবারের দুই ভাই-বোনের মধ্যে জুবায়ের ছিলেন ছোট। তাঁর অকাল মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মহাদেবপুরে সড়ক দুর্ঘটনায় সাপাহারের সেনাসদস্য নিহত

আপডেট সময় : ১০:২৬:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬