ঢাকা ০৭:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খবরে নজর জেলা প্রশাসকের, ১০ বছর পর হুইলচেয়ারে ঘরের বাইরে ঝমেলা চলন্ত ট্রেন থেকে রাবি স্টেশনে পাথর নিক্ষেপ, গ্রেপ্তার ৪ মান্দায় সাংবাদিকদের সঙ্গে সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপুর মতবিনিময় বগুড়ায় ৮ পাইপ কারখানায় বিএসটিআইয়ের সার্ভিল্যান্স রূপগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকচাপায় যুবক নিহত উজিরপুরে বাস-মোটরসাইকেল সংঘর্ষে তিন তরুণ নিহত পঞ্চগড়ে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত বগুড়ায় মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, স্বপ্ন সুপার শপসহ দুই প্রতিষ্ঠানকে জরিমানা উজিরপুরে খুঁটির সঙ্গে বাঁধা বাবাকে চা-রুটি খাওয়ানো শিশুর ভিডিও ভাইরাল, বাবাকে মাদক নিরাময় কেন্দ্রে পাঠাল প্রশাসন রামেকে ডেঙ্গুতে ৪ বছরের শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় ভর্তি ২৯

রাজশাহী শিক্ষাবোর্ডে এসএসসির পাসের হার ৬৩.৬৭%

এম এম মামুনঃ
  • আপডেট সময় : ০১:১৪:০৫ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬ ৮০ বার পড়া হয়েছে

Rajshahi ssc exam

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহী শিক্ষাবোর্ডে এসএসসির পাসের হার ৬৩.৬৭%

এম এম মামুন:
রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফলাফলে বড় ধরনের অবনতি হয়েছে। এ বছর পাসের হার ৬৩ দশমিক ৬৭ শতাংশ, যা গত সাত বছরের মধ্যে সর্বনিম্ন।

গত বছর পাসের হার ছিল ৭৭ দশমিক ৬৬ শতাংশ। অর্থাৎ এক বছরের ব্যবধানে পাসের হার কমেছে ১৩ দশমিক ৯৯ শতাংশ। সোমবার (১০ আগস্ট) রাজশাহী শিক্ষা বোর্ড প্রকাশিত সাত বছরের তুলনামূলক পরিসংখ্যান থেকে এ তথ্য জানা গেছে।

এ বছর ১ লাখ ৭৮ হাজার ৯৫২ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেওয়ার জন্য নিবন্ধিত ছিল। এর মধ্যে পরীক্ষায় উপস্থিত হয় ১ লাখ ৭৬ হাজার ৪৪ জন। অনুপস্থিত ছিল ২ হাজার ৯০৮ জন। উপস্থিত পরীক্ষার্থীদের মধ্যে প্রায় ১ লাখ ১২ হাজার শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।

এর আগে ২০২৫ সালে এ বোর্ডে পাসের হার ছিল ৭৭ দশমিক ৬৬ শতাংশ। ২০২৪ সালে ৮৯ দশমিক ২৬ শতাংশ, ২০২৩ সালে ৮৭ দশমিক ৮৯ শতাংশ, ২০২২ সালে ৮৫ দশমিক ৮৮ শতাংশ, ২০২১ সালে ৯৪ দশমিক ৯১ শতাংশ এবং ২০২০ সালে ৯০ দশমিক ৭৯ শতাংশ শিক্ষার্থী পাস করেছিল। ফলাফলে ছাত্রদের তুলনায় এগিয়ে রয়েছে ছাত্রীরা। এবার ছাত্রীদের পাসের হার ৭০ দশমিক ৭৩ শতাংশ, বিপরীতে ছাত্রদের পাসের হার ৫৭ দশমিক ৩৩ শতাংশ। জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রেও ছাত্রীরা এগিয়ে। এ বছর রাজশাহী বোর্ডে মোট ১৬ হাজার ১১৩ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এর মধ্যে ছাত্রী ৮ হাজার ৯৯১ জন এবং ছাত্র ৭ হাজার ১২২ জন।

বিদ্যালয়ভিত্তিক ফলাফলেও বড় ধরনের পরিবর্তন দেখা গেছে। এ বছর রাজশাহী শিক্ষা বোর্ডের মাত্র ৩৫টি বিদ্যালয়ের শতভাগ শিক্ষার্থী পাস করেছে। অথচ ২০২৫ সালে শতভাগ পাস করা বিদ্যালয়ের সংখ্যা ছিল ৯৯টি।

রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ইফফাত জেরিন বলেন, বর্তমান সরকার কোয়ানটিটির চেয়ে কোয়ালিটিতে জোর দিয়েছে। এ জন্য শুরুতে কিছুটা ধাক্কা খেতে হবে। সামনে বোর্ডের ফলাফল আরও ভালো হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহী শিক্ষাবোর্ডে এসএসসির পাসের হার ৬৩.৬৭%

আপডেট সময় : ০১:১৪:০৫ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬