ঢাকা ০২:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রূপগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকচাপায় যুবক নিহত উজিরপুরে বাস-মোটরসাইকেল সংঘর্ষে তিন তরুণ নিহত পঞ্চগড়ে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত বগুড়ায় মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, স্বপ্ন সুপার শপসহ দুই প্রতিষ্ঠানকে জরিমানা উজিরপুরে খুঁটির সঙ্গে বাঁধা বাবাকে চা-রুটি খাওয়ানো শিশুর ভিডিও ভাইরাল, বাবাকে মাদক নিরাময় কেন্দ্রে পাঠাল প্রশাসন রামেকে ডেঙ্গুতে ৪ বছরের শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় ভর্তি ২৯ পাটগ্রামে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩, আহত ৬ বাউয়েটে ২১তম স্কলারশিপ ও ওয়েভার কমিটির সভা অনুষ্ঠিত বাউয়েটে আন্তঃবিভাগ ইংলিশ পার্লামেন্টারি ডিবেটে চ্যাম্পিয়ন আইন ও বিচার বিভাগ বাগাতিপাড়ায় ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

পঞ্চগড়ে জমি বিরোধের জেরে জামাইয়ের বিরুদ্ধে অবসরপ্রাপ্ত সচিবসহ পরিবারের মানববন্ধন

মোঃ কামরুল ইসলাম কামু বিশেষ প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৭:৪৩:০৪ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬ ১০৩ বার পড়া হয়েছে

Panchagarh human chain

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পঞ্চগড়ে জমি বিরোধের জেরে জামাইয়ের বিরুদ্ধে অবসরপ্রাপ্ত সচিবসহ পরিবারের মানববন্ধন

মোঃ কামরুল ইসলাম কামু, বিশেষ প্রতিনিধি, পঞ্চগড়:
পঞ্চগড়ে জমি দখলের চেষ্টা, জমি বিক্রিতে বাধা ও হয়রানির প্রতিবাদে আইনজীবী জামাতার বিরুদ্ধে মানববন্ধন করেছেন অবসরপ্রাপ্ত এক সচিব, তার স্ত্রী, সন্তান ও পরিবারের সদস্যরা। একই সঙ্গে অভিযুক্ত আইনজীবীর বড় ভাই ঠিকাদার এ এস এম মোস্তফা সারওয়ার বাবুও মানববন্ধনে অংশ নিয়ে তার বিরুদ্ধে নানা অভিযোগ করেন।

রোববার (৯ আগস্ট) দুপুরে পঞ্চগড় আদালতের সামনে মহাসড়কের পাশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য দেন ভুক্তভোগী দম্পতি খায়রুল আলম ও তার স্ত্রী মমতাজ জাহান, তাদের মেয়ে ডা. নাফিয়া ইয়াসমিন ও নাঈমা ইয়াসমিন এবং অভিযুক্ত আইনজীবীর বড় ভাই ঠিকাদার এ এস এম মোস্তফা সারওয়ার বাবু।

ভুক্তভোগী পরিবারের দাবি, পঞ্চগড় পৌর এলাকার মসজিদপাড়ার বাসিন্দা খায়রুল আলম সংস্থাপন মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে দায়িত্ব পালন করে অবসরে যান। চার মেয়ের মধ্যে দ্বিতীয় মেয়ে নাসিমা ইয়াসমিনকে ১৯৯৮ সালে পালিয়ে বিয়ে করেন পঞ্চগড়ের আইনজীবী অ্যাডভোকেট হাসান সারওয়ার হেনরি। প্রথমদিকে পরিবার এ সম্পর্ক মেনে না নিলেও ২০০৮ সালের পর তারা তা মেনে নেন।

মানববন্ধনে অভিযোগ করা হয়, পরবর্তীতে হেনরি ভুয়া ওয়ারিশ সাজিয়ে মামলা করে তার শ্বশুর-শাশুড়িকে দীর্ঘদিন ধরে হয়রানি করে আসছেন। মামলার অজুহাতে প্রতি মাসে বড় অঙ্কের টাকা নেওয়ারও অভিযোগ করেন তারা।

পরিবারের দাবি, চিকিৎসার খরচ জোগাতে খায়রুল আলম ও তার স্ত্রী পঞ্চগড়ের কায়েতপাড়া এলাকায় নিজেদের ৪৪ শতাংশ জমি বায়নামা রেজিস্ট্রি করে বিক্রির উদ্যোগ নেন। কিন্তু হেনরি ওই জমি নিয়ে আপত্তি তুলে মামলা করেন এবং আদালত থেকে অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞার আদেশ করান বলে অভিযোগ করেন তারা। একই সঙ্গে এসিল্যান্ডের কাছে দাখিলা না দেওয়ার জন্য অভিযোগ করারও দাবি করেন ভুক্তভোগীরা।

এতে জমি বিক্রি করতে না পারায় বৃদ্ধ দম্পতি চিকিৎসা ব্যয় মেটাতে সমস্যায় পড়েছেন বলে জানান। পরে তারা অ্যাডভোকেট হাসান সারওয়ার হেনরির বিরুদ্ধে পঞ্চগড় আইনজীবী সমিতির কাছেও লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানান।

অভিযুক্ত আইনজীবীর বড় ভাই এ এস এম মোস্তফা সারওয়ার বাবু অভিযোগ করে বলেন, “হেনরি আমার প্রয়াত মাকে চড় মেরেছিল। মাকে নির্যাতন করে ৬ শতক জমিসহ বাড়ি লিখে নেয়। আমার বিরুদ্ধেও হয়রানিমূলক মামলা করেছে।”

ভুক্তভোগী খায়রুল আলম বলেন, “হেনরি ক্ষমতার দাপট দেখিয়ে আমাদের শারীরিক ও মানসিকভাবে হয়রানি করছে। বৃদ্ধ বয়সে চিকিৎসার টাকার জন্য জমি বিক্রি করতে চাইলেও ভুয়া ওয়ারিশ সাজিয়ে মামলা করে হয়রানি করা হচ্ছে। আমার সম্পত্তি দখলেরও পায়তারা করা হচ্ছে।”

তার মেয়েরা নাঈমা ইয়াসমিন ও ডা. নাফিয়া ইয়াসমিন অভিযোগ করেন, তাদের বাবার সম্পত্তি আত্মসাতের চেষ্টা করা হচ্ছে এবং চিকিৎসার প্রয়োজনে জমি বিক্রিতেও নানা প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন অ্যাডভোকেট হাসান সারওয়ার হেনরি। তিনি বলেন, “আমাকে সমাজে হেয় করার জন্য মিথ্যা অভিযোগ আনা হয়েছে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পঞ্চগড়ে জমি বিরোধের জেরে জামাইয়ের বিরুদ্ধে অবসরপ্রাপ্ত সচিবসহ পরিবারের মানববন্ধন

আপডেট সময় : ০৭:৪৩:০৪ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬