ঢাকা ০২:০৪ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেবীগঞ্জে ধানক্ষেত থেকে নারীর মরদেহ উদ্ধার, হ/ত্যা মামলায় যুবক গ্রেপ্তার পঞ্চগড়ে আনসার-ভিডিপির উদ্যোগে ১১০০ গাছের চারা রোপণ ও বিতরণ রাণীশংকৈলে ১০০ পিস ইয়াবাসহ একজন আটক দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রতিমন্ত্রী আজাদের বিছানাই ১০ বছরের ঠিকানা, অন্ধকার ঘরে অসহায় ঝমেলার দিন কাটে ঝিনাইগাতী সীমান্তে ৯৬ বোতল ভারতীয় মদ জব্দ রাণীশংকৈলে পানিতে ডুবে শিশুর মৃত্যু, গ্যাস ট্যাবলেট সেবনে যুবকের মৃত্যু আগুনে ঝলসে ঢাকার বার্ন ইউনিটে ১৬ দিন, চিকিৎসা ব্যয়ে দিশেহারা সাব্বিরের পরিবার লালপুরে বিষপানের ৪ দিন পর চিকিৎসাধীন অবস্থায় সুনিল কর্মকারের মৃত্যু নাটোরে যুবদল-স্বেচ্ছাসেবক দল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল

পঞ্চগড়ে নিষিদ্ধ আওয়ামী লীগের পৌর সভাপতি কাজী আল তারিক গ্রেপ্তার

মোঃ কামরুল ইসলাম কামু বিশেষ প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ১০:৩৩:৫১ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬ ১০২ বার পড়া হয়েছে

TARIQUE

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পঞ্চগড়ে নিষিদ্ধ আওয়ামী লীগের পৌর সভাপতি কাজী আল তারিক গ্রেপ্তার

মো. কামরুল ইসলাম কামু, বিশেষ প্রতিনিধি, পঞ্চগড়:
পঞ্চগড়ে নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক পৌর সভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান কাজী আল তারিককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে দিনাজপুরের বিরামপুর বাস টার্মিনাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে পঞ্চগড় সদর থানায় নেওয়া হয়।

পুলিশের দেওয়া সংবাদ বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ জানতে পারে, মামলার এজাহারভুক্ত ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি কাজী আল তারিক ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ এলাকা থেকে বাসযোগে দিনাজপুরের বিরামপুর হয়ে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন।

এরপর জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল বিরামপুর বাস টার্মিনাল এলাকায় অবস্থান নেয়। সেখানে বিরামপুর থানা পুলিশের হাইওয়ে পেট্রোল টিমের সহযোগিতায় ‘আহাদ’ নামের ঢাকাগামী একটি চলন্ত বাস থামিয়ে তল্লাশি চালানো হয়। রাত আনুমানিক ২টার দিকে ওই বাস থেকে কাজী আল তারিককে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার কাজী আল তারিক পঞ্চগড় পৌরসভার রামেরডাঙ্গা এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে পঞ্চগড় সদর থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা এবং সন্ত্রাসবিরোধী আইনে মামলা ছাড়াও একাধিক মামলা রয়েছে।

শুক্রবার বিকেলে পঞ্চগড় সদর থানা পুলিশ কাজী আল তারিককে আদালতে হাজির করে। পরে পঞ্চগড়ের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এএসএম সাজ্জাদ হোসেন তাকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন।

পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোখলেছুর রহমান কাজী আল তারিককে গ্রেপ্তার ও আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পঞ্চগড়ে নিষিদ্ধ আওয়ামী লীগের পৌর সভাপতি কাজী আল তারিক গ্রেপ্তার

আপডেট সময় : ১০:৩৩:৫১ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬