ঢাকা ০২:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

পঞ্চগড়ে পুরনো মোটরসাইকেলের বাজারের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু

মোঃ কামরুল ইসলাম কামু বিশেষ প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ১০:২৫:৪৬ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬ ১১০ বার পড়া হয়েছে

Panchagarh news photo

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পঞ্চগড়ে পুরনো মোটরসাইকেলের বাজারের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু

মোঃ কামরুল ইসলাম কামু, বিশেষ প্রতিনিধি, পঞ্চগড়ঃ
পঞ্চগড়ে পুরনো মোটরসাইকেল কেনাবেচার জন্য নতুন বাজারের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। শনিবার (৮ আগস্ট) দুপুরে পঞ্চগড় সদর উপজেলার বাগানবাড়ি এলাকায় টিটিসি ভবনের পাশে এ মোটরসাইকেল বাজারের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা যুবদলের সভাপতি ও চেম্বারের পরিচালক মো. নুরুজ্জামান বাবু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধাক্কামারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আজহারুল ইসলাম টয়েল।

এ সময় আরও বক্তব্য দেন ইউনিয়ন বিএনপির সভাপতি আরঙ্গজেব, ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহসিন আলী, সালেকুল ইসলাম, মনিরুজ্জামান প্রমুখ। স্বাগত বক্তব্য দেন তানবিরুজ্জামান তুমুল। অনুষ্ঠানটি পরিচালনা করেন মো. তানজিরুল ইসলাম তানজিল।

বক্তারা বলেন, পঞ্চগড়ে পুরনো মোটরসাইকেলের বাজার চালু হওয়া একটি ভালো উদ্যোগ। এর মাধ্যমে স্থানীয় যুবকদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। পাশাপাশি ক্রেতা-বিক্রেতারা সরাসরি ও সহজভাবে মোটরসাইকেল কেনাবেচা করতে পারবেন।

তারা আরও বলেন, বাজারটিতে কোনো দালালের সুযোগ থাকবে না। ফলে ক্রেতা ও বিক্রেতাদের হয়রানির শিকার হওয়ার সম্ভাবনাও কমবে। এতে পুরনো মোটরসাইকেল কেনাবেচার ক্ষেত্রে স্বচ্ছতা ও সুবিধা বাড়বে।

উদ্যোক্তারা জানান, প্রতি শনিবার সারাদিন এ বাজারে পুরনো মোটরসাইকেল কেনাবেচার কার্যক্রম চলবে। ফলে পঞ্চগড়সহ আশপাশের এলাকার মানুষ নির্দিষ্ট দিনে একই স্থানে এসে পছন্দের মোটরসাইকেল দেখা ও কেনাবেচার সুযোগ পাবেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পঞ্চগড়ে পুরনো মোটরসাইকেলের বাজারের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু

আপডেট সময় : ১০:২৫:৪৬ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬