মান্দায় আর্জেন্টিনার পতাকা নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু
- আপডেট সময় : ০৯:৩২:২৪ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬ ৬৫ বার পড়া হয়েছে

মান্দায় আর্জেন্টিনার পতাকা নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু
আল আমিন স্বাধীন, মান্দা (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর মান্দায় গাছের ওপর থেকে আর্জেন্টিনার পতাকা নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোশাররফ হোসেন (১৬) নামে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (৮ আগস্ট) সন্ধ্যা পৌনে ৭টার দিকে উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের সাবাইহাট বাজারে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোশাররফ হোসেন তেঁতুলিয়া পূর্বপাড়া গ্রামের নূর ইসলামের ছেলে। সে পেশায় একজন থাই গ্লাস মিস্ত্রির সহকারী হিসেবে একটি দোকানে কাজ করত।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় সাবাইহাট বাজারে একটি দোকানের পাশে গাছে টাঙানো আর্জেন্টিনার পতাকা নামাতে গাছের ওপর ওঠে মোশাররফ। এ সময় অসাবধানতাবশত গাছের পাশ দিয়ে যাওয়া বৈদ্যুতিক সঞ্চালন লাইনের সংস্পর্শে এলে সে গুরুতর বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে কোনো অভিযোগ নেই বলে জানিয়ে মান্দা থানা পুলিশ।



















