ঢাকা ১০:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নলডাঙ্গায় হ/ত্যাচেষ্টার অভিযোগে দুই যুবক গ্রেপ্তার, চাপাতি উদ্ধার নলডাঙ্গায় হালতি বিলের অভয়াশ্রমে মাছ শিকার, ২৬ জনকে জরিমানা শাজাহানপুরে মুড়ি কারখানায় ৭০ হাজার টাকা জরিমানা, ধ্বংস ১০০ কেজি শিল্প লবণ রাআইকন ২০২৬-এর এইচটিএ প্রদর্শনীতে চ্যাম্পিয়ন বাউয়েটের টিম রেজিলিক্স পুঠিয়ায় হরিচাঁদ মিঠাই ভান্ডারের পঞ্চম শাখার উদ্বোধন ঝিনাইগাতীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৪০ পরিবার পেল ঢেউটিন রাণীনগরে গণছিনতাই: দুইজন গ্রেপ্তার, হাসুয়া-মোবাইল-টাকা উদ্ধার রাণীনগরে ‘ভুয়া কাজী’ আখ্যা দিয়ে সংবাদ সম্মেলন, পাল্টা দাবি মোজাফ্ফরের নাটোরে ট্রাক-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সং:/র্ষে অ্যাম্বুলেন্স চালক নিহত শ্রীবরদীতে নি/খোঁজ যুবকের ম/রদেহ পুকুরে, সঙ্গী যুবক আটক

ঘাটাইলে দুই মন্দিরে প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি:
  • আপডেট সময় : ১০:৪৭:৩৪ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬ ১৫৯ বার পড়া হয়েছে

Ghatal News

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঘাটাইলে দুই মন্দিরে প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের ঘাটাইলে দুই মন্দিরে প্রতিমা ভাঙচুরের ভাঙচুরের অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। সোমবার (৩ আগস্ট) সকাল ৯টার দিকে একই সময়ে উপজেলার দিঘড় ইউনিয়নের নজুনবাগ নজুনবাগ সার্বজনীন হরি মন্দির ও দিঘলকান্দি ইউনিয়নের বৈলতৈল গ্রামের শ্রী শ্রী কালী মন্দিরে এ ঘটনা ঘটে। ঘটনার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।

স্থানীয় বাসিন্দা গোপাল চন্দ্র সাহা ও অখিল চন্দ্র সূত্রধর জানান, নজুনবাগ গ্রামের সার্বজনীন দুর্গা মন্দিরে লক্ষ্মী ও সরস্বতী প্রতিমা এবং বৈলতৈল গ্রামের শ্রী শ্রী কালী মন্দিরে কালী ও শীতলা প্রতিমা অজ্ঞাত ব্যক্তিরা প্রবেশ করে ভাঙচুর করেছে।

নজুনবাগ গ্রামের ষষ্ঠী রানী জানান, সকালে সন্তানদের স্কুলে পাঠানোর সময় তিনি মন্দিরে প্রতিমা ভাঙা দেখতে পান। পরে বিষয়টি স্থানীয়দের জানান।

বাসন্তী রানী বলেন, ভোরে পাশের ইউনিয়নের পাইতাকান্দি গ্রামের মন্দিরে যাওয়ার সময় তিনি প্রতিমাগুলো ভালো অবস্থায় দেখেছেন। পরে খবর পান, কে বা কারা মন্দিরের দুটি প্রতিমা ভাঙচুর করেছে।

ঘাটাইল পূজা উদযাপন ফ্রন্টের উপজেলা শাখার সদস্য সচিব অরুণ জ্যোতি সান্যাল জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনি প্রতিমা ভাঙচুরের ঘটনার সত্যতা পেয়েছেন।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকছেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মন্দির কমিটির পক্ষ থেকে এখনো থানায় কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি। তবে পুলিশ নিজ উদ্যোগে ঘটনাটি তদন্ত করছে। এ ঘটনায় কারা জড়িত, তা শনাক্তের চেষ্টা চলছে। এখন পর্যন্ত কাউকে শনাক্ত করা সম্ভব হয়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ঘাটাইলে দুই মন্দিরে প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা

আপডেট সময় : ১০:৪৭:৩৪ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬