ঢাকা ০২:৫১ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পরাজিত শক্তির উত্থান হলে কেউ নিরাপদ থাকবে না- নাটোরে রুহুল কবির রিজভী পড়াশোনার কোনো বিকল্প নেই, লেখাপড়া না করলে বড় হওয়া যাবে ন’- নাটোরে হুইপ দুলু পঞ্চগড়ে প্রতিমন্ত্রীকে ঘিরে ভাইরাল ভিডিওর সঙ্গে ছবি জুড়ে অপপ্রচারের অভিযোগ তরুণীর মান্দায় প্রমীলা প্রীতি ফুটবলে নওগাঁর দাপুটে জয় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার স্ত্রীকে নিয়ে ‘মানহানিকর পোস্ট’: রাজশাহী থেকে গ্রেপ্তার ১ বাগাতিপাড়ায় কিস্তির টাকার জন্য এনজিও কর্মীকে ডেকে নিয়ে মারধরের অভিযোগ বাগাতিপাড়ায় একই রাতে গোডাউন ও দুটি পুকুর থেকে প্রায় সাড়ে ১০ লাখ টাকার মালামাল চুরি রাজশাহীর পদ্মা নদীতে নৌকাডুবি; দুই দিন পর বাবা-ছেলের মরদেহ উদ্ধার লালপুরে গলায় ফাঁস দিয়ে এক ব্যক্তির মৃত্যু, অপমৃত্যু মামলা রুজু লালপুরে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু, ওঝার ঝাড়ফুঁকে সময়ক্ষেপণের অভিযোগ

পরাজিত শক্তির উত্থান হলে কেউ নিরাপদ থাকবে না- নাটোরে রুহুল কবির রিজভী

নাটোর প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ১০:৩৮:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ ৩৮ বার পড়া হয়েছে

Rahul Kabir Rizvi pic

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পরাজিত শক্তির উত্থান হলে কেউ নিরাপদ থাকবে না- নাটোরে রুহুল কবির রিজভী

নাটোর প্রতিনিধি: 
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, “কোনোভাবে পরাজিত শক্তির উত্থান হলে কেউ স্থির থাকতে পারবেন না, কেউ নিরাপদও থাকতে পারবেন না। পরিকল্পিতভাবে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করা হচ্ছে। কিন্তু সেই চেষ্টা সফল হবে না।”

শুক্রবার বিকেলে নাটোর শহরের আলাইপুরে জেলা পরিষদের মাল্টিপারপাস হলরুমে জেলা পরিষদের আয়োজনে নজরুল বর্ষ ২০২৬-২৭ উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, বিএনপি নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের কাজ শুরু করেছে। ইতোমধ্যে বিভিন্ন এলাকায় ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ কার্যক্রম চলছে। খাল-বিল পুনঃখননের উদ্যোগ নেওয়া হয়েছে এবং বন্ধ শিল্পকারখানা চালুর লক্ষ্যে বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা চলছে।

তিনি বলেন, “সরকারের নীতির সমালোচনা করা বিরোধী দলের গণতান্ত্রিক অধিকার। তবে মিথ্যা তথ্য, অপপ্রচার ও ব্যক্তিগত চরিত্রহননের রাজনীতি পরিহার করা উচিত। এতে বিএনপির ক্ষতি হবে না, বরং যারা এসব করছেন, তাদেরই ক্ষতির আশঙ্কা রয়েছে।”

অনুষ্ঠানে বক্তব্য দেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি বলেন, “সম্প্রতি একটি রাজনৈতিক দল বিভিন্ন স্থানে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে এবং বিএনপির নেতাদের নিয়ে অশালীন বক্তব্য দিচ্ছে। কিন্তু বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না।”

তিনি আরও বলেন, “আমরা চাই না অতীতের সহিংসতা ও ফ্যাসিবাদ আবার ফিরে আসুক। সবাইকে সজাগ ও ঐক্যবদ্ধ থাকতে হবে, যাতে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র কোনোভাবেই হুমকির মুখে না পড়ে।”

সভায় আরও বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, জেলা প্রশাসক আসমা শাহীন, অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখার আলম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন ও সাইফুল ইসলাম আফতাবসহ অন্যান্য নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পরাজিত শক্তির উত্থান হলে কেউ নিরাপদ থাকবে না- নাটোরে রুহুল কবির রিজভী

আপডেট সময় : ১০:৩৮:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬