ঢাকা ০৬:১৩ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইতিবাচক রাজনীতি প্রতিষ্ঠা করতে চাই- লালপুরে প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল সাপাহারে ৫ মাদ্রাসায় ১ জন করে পাস, একটিতে সবাই ফেল পঞ্চগড়ে সুগন্ধি আতপ চালের দর আকাশছোঁয়া, কমেছে কাঁচামরিচের দাম লালপুরে সাবেক প্রতিমন্ত্রী ফজলুর রহমানের মৃত্যুবার্ষিকীতে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজ করলেন প্রতিমন্ত্রী পুতুল শ্রীবরদী সীমান্তে বিজিবির রাতভর অভিযানে ভারতীয় কসমেটিক ও গরু জব্দ নলডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১৫ হাজার টাকা জরিমানা বৃক্ষরোপণ জাতীয় পুরস্কার-২০২৫-এ দ্বিতীয় স্থান অর্জন করেছে বাউয়েট বাগাতিপাড়ায় বাউয়েট ক্যাম্পাসে হতে যাচ্ছে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন পঞ্চগড়ে দুই স্কুলে ৪ এসএসসি পরীক্ষার্থী, পাস করেনি কেউ বাগমারায় এসএসসির ফলাফল নিয়ে হতাশায় স্কুলছাত্রীর মৃত্যু

দুই দফা দাবিতে নাটোর সুগার মিলে শ্রমিক-কর্মচারীদের গেট মিটিং;

নাটোর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০১:০৪:০৩ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬ ১০৭ বার পড়া হয়েছে

Natore sugar mill get meeting

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দুই দফা দাবিতে নাটোর সুগার মিলে শ্রমিক-কর্মচারীদের গেট মিটিং;

দাবি বাস্তবায়ন না হলে কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

দুই দফা দাবি বাস্তবায়নের দাবিতে নাটোর সুগার মিলস শ্রমিক-কর্মচারী ইউনিয়নের উদ্যোগে গেট মিটিং অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ জুলাই) সকাল ১০টার দিকে নাটোর সদর উপজেলার নাটোর সুগার মিল প্রাঙ্গণে বাংলাদেশ চিনিশিল্প করপোরেশন শ্রমিক-কর্মচারী ফেডারেশনের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

গেট মিটিংয়ে বক্তব্য দেন নাটোর সুগার মিলস শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি আইযুব আলী, সাধারণ সম্পাদক আবু সাইদ ও সাংগঠনিক সম্পাদক শিশির আহম্মেদ। এ সময় মিলের বিপুলসংখ্যক শ্রমিক ও কর্মচারী উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, দেশের সব চিনিকলে উৎপাদনশীলতা বৃদ্ধি এবং দক্ষ জনবল তৈরির স্বার্থে মৌসুমি শ্রমিকদের মধ্য থেকে যোগ্যতার ভিত্তিতে অভ্যন্তরীণভাবে স্থায়ী শূন্য পদে নিয়োগ বা সমন্বয় নিশ্চিত করতে হবে।

এছাড়া, সরকার ঘোষিত বিশেষ সুবিধার ১৫ শতাংশ অর্থ পে কমিশনের মতো একই তারিখ থেকে মজুরি কমিশনের আওতাভুক্ত শ্রমিকদেরও প্রদান এবং আগামী জাতীয় পে-স্কেলের সঙ্গে সামঞ্জস্য রেখে ১ জুলাই ২০২৬ থেকে জাতীয় মজুরি কমিশন বাস্তবায়নের দাবি জানান তারা।

বক্তারা আরও বলেন, দীর্ঘদিন ধরে শ্রমিকদের ন্যায্য দাবিগুলো উপেক্ষিত হচ্ছে। দ্রুত এসব দাবি বাস্তবায়ন না হলে বাংলাদেশ চিনিশিল্প করপোরেশন শ্রমিক-কর্মচারী ফেডারেশন কেন্দ্রীয়ভাবে যে কঠোর কর্মসূচি ঘোষণা করবে, নাটোর সুগার মিলের শ্রমিক-কর্মচারীরাও সেই কর্মসূচি সর্বাত্মকভাবে পালন করবেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

দুই দফা দাবিতে নাটোর সুগার মিলে শ্রমিক-কর্মচারীদের গেট মিটিং;

আপডেট সময় : ০১:০৪:০৩ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬