ঢাকা ০৯:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আফগানিস্তানকে ৫ উইকেটে হারিয়ে নেপালের বড় চমক নাটোরে ৭ বছরের শিশুর আঙুল কা/টার অভিযোগ, পুলিশ সদস্য ও স্ত্রী গ্রেপ্তার সাপাহার সীমান্তে ১১ বোতল ভারতীয় কিংডিল সিরাপ জব্দ নাটোরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অধিকার ও সরকারি সেবা নিয়ে সমন্বয় সভা রাজশাহীতে ২৪১ গ্রাম স্বর্ণের দুই বারসহ দুইজন আটক রামেক হাসপাতালে ডেঙ্গুতে নারীর মৃত্যু, ২৪ ঘণ্টায় নতুন ভর্তি ২৫ ঝিনাইগাতীতে বিজিবির আটক ২১ গরু নিয়ে চাঞ্চল্য, ছিনিয়ে নেওয়ার অভিযোগ পঞ্চগড়ে গ্রাম আদালত নিয়ে অংশীজনদের সমন্বয় সভা বিশ্ব ফুসফুস দিবস: তামাক ও নিকোটিন পণ্যের ব্যবহার নিয়ে উদ্বেগ পরিকল্পিত সন্ত্রাস ও দেশ অস্থিতিশীলের অপচেষ্টার প্রতিবাদে বাগাতিপাড়ায় বিএনপির বিক্ষোভ

দুর্গাপুরে নগদ কর্মীকে ছুরি মেরে ৫ লাখ টাকা ছিনতাই

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৫৭:০৭ অপরাহ্ন, সোমবার, ২৫ এপ্রিল ২০২২ ২১১ বার পড়া হয়েছে
চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দুর্গাপুরে নগদ কর্মীকে ছুরি মেরে ৫ লাখ
টাকা ছিনতাই

এম এম মামুন, রাজশাহী ব্যুরো:
দুর্গাপুরে নগদ কর্মীকে ছুরি মেরে ৫ লাখ
টাকা ছিনতাই। রাজশাহীর দুর্গাপুর উপজেলায় দিন-দুপুরে নগদ ডিস্ট্রিবিশন সেলস অফিসার জাহিদ হাসানকে ছুরিকাঘাত করে পাঁচ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ সময় ছিনতাইকারীরা নিয়ে গেছে তার দুইটি মোবাইল ফোনও।

রোববার (২৪ এপ্রিল) দুপুর দেড়টার দিকে উপজেলার জয়নগর-বাগলপাড়া ফাঁকা সড়কে এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের পর পুলিশ ছিনতাইকারিদের চিহ্নিত করতে তদন্ত শুরু করে।

নগদের ডিস্ট্রিবিশন সেলস অফিসার জাহিদ হাসান বলেন, সকালে রাজশাহী থেকে দুর্গাপুর উপজেলায় যান। নগদের বিভিন্ন দোকানে টাকা বিতরণ ও উত্তোলণ করেন। দুপুর দেড়টার দিকে তিনি উপজেলার দাওকান্দি যাবার পথে জয়নগর-বাগলপাড়া ফাঁকা সড়কে তিনজন লোক তার গাড়ি গতিরোধ করে প্রথমে ছুরিকাঘাত করেন। এতে তিনি আহত হন। এসময় তারা টেনে হেঁছড়ে টাকার ব্যাগটি কেড়ে নিয়ে পালিয়ে যায়। ব্যাগে ছিল পাঁচ লাখ ১৬ হাজার টাকা ও দুইটি মোবাইল ফোন। তিনজনের মধ্যে দুইজন হেলমেট পরিহিত ও একজন মুখে রুমাল বেধে ছিল।

দুর্গাপুর থানার পরিদর্শক (তদন্ত) নয়ন হাসান বলেন, অভিযোগ পাওয়ার পর পুলিশ তদন্ত শুরে করে। খোয়া যাওয়া টাকা ও মোবাইল উদ্ধারে চেষ্টা চালাচ্ছে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

দুর্গাপুরে নগদ কর্মীকে ছুরি মেরে ৫ লাখ টাকা ছিনতাই

আপডেট সময় : ০৩:৫৭:০৭ অপরাহ্ন, সোমবার, ২৫ এপ্রিল ২০২২