ঢাকা ০১:৪৫ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জীবনের বিনিময়ে হলেও স্বাধীনতা-গণতন্ত্র রক্ষার অঙ্গীকার রাষ্ট্রপতি মির্জা ফখরুলের বহদ্দারহাটে দুই শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ, জনমনে স্বস্তি বাগাতিপাড়ায় জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ কটিয়াদীতে টুপির ভেতর ইয়াবা, মুদি দোকানি গ্রেপ্তার বাগাতিপাড়ায় গ্রাম আদালত বিষয়ে সামাজিক নিরীক্ষা অনুষ্ঠিত পুঠিয়ায় মাদকবিরোধী অভিযানে ৪ জনের কারাদণ্ড সারের দাবিতে লালমনিরহাটে মহাসড়ক অবরোধ, আধাঘণ্টা পর সড়ক ছাড়লেন কৃষকরা লালপুরে মসজিদ কমিটি নিয়ে বিরোধ, দুই পক্ষের সংঘর্ষে আহত ৯ লালপুরে ড্রেজার থেকে পদ্মায় পড়ে শিশুর মৃত্যু ঝিনাইগাতীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ক্যান্সার আক্রান্ত নারীকে ধ র্ষ ণ চেষ্টার মামলার পলাতক আসামি ঢাকায় আটক

নাটোর প্রতিনিধি:
  • আপডেট সময় : ১০:৩৫:১০ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬ ১৫৪ বার পড়া হয়েছে

Arrested news pic

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ক্যান্সার আক্রান্ত নারীকে ধ র্ষ ণ চেষ্টার মামলার পলাতক আসামি ঢাকায় আটক

বনানীতে জনতার হাতে ধরা পড়ে পুলিশের কাছে সোপর্দ, পরে নাটোরে আনা হয়েছে

ক্যান্সার আক্রান্ত এক নারীকে ধর্ষণচেষ্টার মামলার পলাতক আসামি শাহাদত উল্ল্যাহ নূর সুমনকে রাজধানীর বনানী এলাকা থেকে আটক করা হয়েছে। সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। পরে পরিচয় নিশ্চিত হওয়ার পর জানা যায়, তিনি ধর্ষণচেষ্টার মামলার পলাতক আসামি।

পুলিশ সূত্রে জানা যায়, রোববার দুপুরে বনানী এলাকায় সন্দেহজনকভাবে চলাফেরা করায় স্থানীয় লোকজন তাকে জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে তাকে আটক করে বনানী থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরে যাচাই-বাছাইয়ে তার পরিচয় নিশ্চিত হলে জানা যায়, তার বিরুদ্ধে ধর্ষণচেষ্টার একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

থানা সূত্রে জানা গেছে, শাহাদত উল্ল্যাহ নূর সুমনের বাড়ি নাটোরের বড়াইগ্রাম উপজেলায়। গত বছরের জুলাই মাসে রাজবাড়ীতে ক্যান্সার আক্রান্ত এক নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। ওই মামলায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(৪)(খ) ধারায় রাজবাড়ী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

পরোয়ানা জারির পর বড়াইগ্রাম থানা-পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়েও তাকে গ্রেপ্তার করতে পারেনি। পরে তিনি আত্মগোপনে রাজধানীতে চলে যান বলে জানিয়েছে পুলিশ।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস ছালাম জানান, পলাতক আসামি শাহাদত উল্ল্যাহ নূর সুমনকে ঢাকা থেকে পুলিশি নিরাপত্তায় নাটোরে আনা হয়েছে। তার বিরুদ্ধে আগেও একাধিক মামলা রয়েছে।

পুলিশ আরও জানায়, গত বছরের জুন মাসে অন্য একটি মামলায় তাকে গ্রেপ্তারের চেষ্টা করলে তিনি পুলিশকে ফাঁকি দিয়ে পালিয়ে যান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ক্যান্সার আক্রান্ত নারীকে ধ র্ষ ণ চেষ্টার মামলার পলাতক আসামি ঢাকায় আটক

আপডেট সময় : ১০:৩৫:১০ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬