ঢাকা ০১:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে ২২৮ প্রাথমিক শিক্ষার্থীর মধ্যে টিফিন বাটি বিতরণ রাণীশংকৈলে নারী ও কন্যাশিশুর সুরক্ষায় র‌্যালি, আলোচনা ও পুরস্কার বিতরণ বাগাতিপাড়ায় পাওয়ার টিলারের বকেয়া আদায়ে মাইকিং করে ‘হালখাতা’ লালপুরে ২০০ গ্রাম গাঁজাসহ দুইজন আটক, একজনের বিরুদ্ধে একাধিক মামলা চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুতে নারীর মৃত্যু, উপসর্গ নিয়ে শিশুরও মৃত্যু রাজশাহীতে পরিবেশ সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণে জনসচেতনতা বিষয়ক আলোচনা সভা পঞ্চগড়ে রাস্তার পাশের খাল থেকে নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার বাগাতিপাড়ায় বাউয়েটে ২৭তম অর্থ কমিটির সভা অনুষ্ঠিত ঝিনাইগাতীতে জমি নিয়ে বিরোধ, হয়রানি ও জবরদখলের চেষ্টার অভিযোগ মিরপুর-১০ নম্বরে ফুটপাত উচ্ছেদ ঘিরে সংঘর্ষ, সিটি করপোরেশনের ৩ গাড়িতে আগুন

মোহনপুরে সড়ক পারাপারের সময় ট্রাকের ধাক্কায় ৮০ বছরের বৃদ্ধ নিহত

এম এম মামুনঃ
  • আপডেট সময় : ০৩:৪৪:৫৮ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬ ২৩০ বার পড়া হয়েছে

Mohonpur accident news

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোহনপুরে সড়ক পারাপারের সময় ট্রাকের ধাক্কায় ৮০ বছরের বৃদ্ধ নিহত

রাজশাহীর মোহনপুরে মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি ট্রাকের ধাক্কায় আব্দুস সালাম (৮০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। শনিবার (৪ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার কেশরহাট পৌরসভা এলাকার সাঁকোয়া মোড়ে রাজশাহী-নওগাঁ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুস সালাম সাঁকোয়া গ্রামের মৃত রব্বান আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, শনিবার সকাল ১০টার দিকে বৃদ্ধ আব্দুস সালাম কেশরহাট পৌরসভা এলাকার সাঁকোয়া মোড়ে মহাসড়কের পূর্ব পাশ থেকে পশ্চিম পাশে যাওয়ার সময় নওগাঁ থেকে রাজশাহীগামী একটি দ্রুতগতির ট্রাক তাকে ধাক্কা দিয়ে দ্রুত ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়। এতে তিনি ছিটকে সড়কে পড়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা আব্দুস সালামকে আশঙ্খাজনক অবস্থায় উদ্ধার করে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে নিহতের পরিবারের সদস্যরা থানায় এসে বিনা ময়নাতদন্তে লাশ দাফনের আবদন করলে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহটি তাদের কাছে হস্তান্তর করা হয়। এছাড়া ঘাতক ট্রাকটিকে শনাক্ত এবং চালকে আটকে পুলিশ কাজ করছে পুলিশ বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মোহনপুরে সড়ক পারাপারের সময় ট্রাকের ধাক্কায় ৮০ বছরের বৃদ্ধ নিহত

আপডেট সময় : ০৩:৪৪:৫৮ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬