ঢাকা ০৯:১২ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের সভাপতি পিকেএম আব্দুল বারী, সম্পাদক দেলোয়ার হোসেন লাইফ রাণীশংকৈলে ১২৬ অসচ্ছল নারী পেলেন সেলাই মেশিন বড়াইগ্রামে ব্যবসায়ীকে ডেকে মারধর, আপত্তিকর ভিডিও ধারণ করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ নতুন কুঁড়িতে নাটোরের দুই সেরা শিশু ক্রীড়াবিদকে সংবর্ধনা রাজশাহীতে বিএসটিআইয়ের অভিযানে অলিম্পিয়া সুইটসকে জরিমানা ঘাটাইলে দুই মন্দিরে প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা পঞ্চগড়ে জুলাই সনদ ও গণভোট বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা ‘ইমার্জেন্সি রেসপন্স জোন’ ঘোষণার দাবি রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগ দাবিতে অবস্থান কর্মসূচি পীরগঞ্জে বজ্রপাতে নারীসহ দুজনের মৃত্যু, আহত ২

টাঙ্গাইলে হাত বাঁধা ও গলায় রশি পেঁচানো অবস্থায় নারীর মরদেহ উদ্ধার

টাঙ্গাইল (ঢাকা) প্রতিনিধি:
  • আপডেট সময় : ১০:১৬:১১ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬ ১২০ বার পড়া হয়েছে

Tangail crime news

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

টাঙ্গাইলে হাত বাঁধা ও গলায় রশি পেঁচানো অবস্থায় নারীর মরদেহ উদ্ধার

স্বামীর ফোনে সাড়া না পেয়ে খোঁজ; নিজ বাসা থেকে উদ্ধার মরদেহ, হত্যাকাণ্ডের আশঙ্কায় তদন্তে পুলিশ

টাঙ্গাইল শহরের শিবনাথপাড়া এলাকায় হাত বাঁধা, গলায় রশি পেঁচানো ও রক্তাক্ত অবস্থায় নাজমা আলম (৫১) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৮ জুন) দুপুরে নিজ বাসার তৃতীয় তলা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত নাজমা আলম ওই এলাকার ভেটেরিনারি চিকিৎসক শফিউল আলম শাহীনের স্ত্রী।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কর্মস্থলে যাওয়ার পর শফিউল আলম একাধিকবার স্ত্রীকে মোবাইল ফোনে কল করলেও কোনো সাড়া পাননি। পরে তিনি এক সাবেক ভাড়াটিয়ার সঙ্গে যোগাযোগ করেন। ভাড়াটিয়ার মাধ্যমে খোঁজ নিয়ে বাসার তৃতীয় তলায় গিয়ে পরিবারের সদস্যরা নাজমা আলমকে হাত বাঁধা, গলায় রশি পেঁচানো ও রক্তাক্ত অবস্থায় মৃত অবস্থায় দেখতে পান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।

টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এইচ এম মাহবুব রেজওয়ান সিদ্দিকী বলেন, প্রাথমিকভাবে এটি একটি হত্যাকাণ্ড বলেই প্রতীয়মান হচ্ছে। ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনে সবদিক বিবেচনায় নিয়ে তদন্ত কার্যক্রম চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

টাঙ্গাইলে হাত বাঁধা ও গলায় রশি পেঁচানো অবস্থায় নারীর মরদেহ উদ্ধার

আপডেট সময় : ১০:১৬:১১ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬