ঢাকা ০৪:৩১ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তেঁতুলিয়ায় শিক্ষকদের নিয়ে ‘পাঠ্যক্রমভিত্তিক নাট্যভাবনা’ প্রশিক্ষণ কর্মশালা শেরপুর সীমান্তে ১৮ লাখ টাকার ভারতীয় কসমেটিকস আটক নলডাঙ্গায় বিষধর সাপের কামড়ে ৫ বছরের শিশুর মৃত্যু বাগাতিপাড়ায় কয়েলের আগুনে পুড়ে দুই ষাঁড়ের মৃত্যু, ক্ষতি ৩ লাখ টাকা রাণীশংকৈলে নারী ফুটবলারদের জাতীয় মহিলা ক্রীড়া সংস্থার উপহার রাণীশংকৈলে ইএসডিওর বিনামূল্যে চক্ষুসেবা, অসহায় মানুষের চোখে ফিরছে আলো দেবীগঞ্জে গৃহবধূকে অ/মানবিক নি র্যা ত নের অভিযোগ, গ্রেপ্তার ৩ পঞ্চগড়ে সীমান্তে নবনির্মিত বিওপির কার্যক্রম উদ্বোধন মান্দার প্রসাদপুর বাজারে ভ্রাম্যমাণ আদালত, তিন মামলায় ৬ হাজার টাকা জরিমানা মহাদেবপুরে সড়ক দুর্ঘটনায় সাপাহারের সেনাসদস্য নিহত

বাগাতিপাড়ায় রেললাইনে বসে মোবাইলে কথা বলার সময় ট্রেনের ধাক্কায় গরু ব্যবসায়ী নিহত

ফজলুর রহমান, স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময় : ০৬:৫৪:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬ ২৭৮ বার পড়া হয়েছে

train accident

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাগাতিপাড়ায় রেললাইনে বসে মোবাইলে কথা বলার সময় ট্রেনের ধাক্কায় গরু ব্যবসায়ী নিহত

নাটোরের বাগাতিপাড়ায় রেললাইনে বসে মোবাইলে কথা বলার সময় ট্রেনের ধাক্কায় মধু (৫০) নামে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। শনিবার (২৭ জুন) বিকেল ৪টার দিকে উপজেলার মালঞ্চি রেলস্টেশন ও মালঞ্চি বাজার লেভেল ক্রসিংয়ের মাঝামাঝি গরুর হাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত মধু পাশ্ববর্তী লালপুর উপজেলার আব্দুলপুর পশ্চিমপাড়া এলাকার ইউসুফ আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শী এবং মালঞ্চি বাজার লেভেল ক্রসিংয়ের দায়িত্বে থাকা মিলন জানান, শনিবার মালঞ্চি গরুর হাটে গরু কেনাবেচার উদ্দেশ্যে এসেছিলেন মধু। হঠাৎ একটি মোবাইল ফোনকল এলে তিনি কথা বলতে বলতে রেললাইনের সেকশন পিলার ২২৭/৪-এর কাছে স্লিপারের ওপর বসে পড়েন। এ সময় লালমণিরহাট থেকে ছেড়ে আসা আন্তঃনগর লালমণি এক্সপ্রেস মালঞ্চি রেলস্টেশন অতিক্রম করার সময় দ্রুতগতির ট্রেনটি তাকে ধাক্কা দেয়। এতে তিনি প্রায় ১০ হাত দূরে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।

এদিকে নিহত মধুর পরিবারের লোকজন খবর পেয়ে ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।

স্থানীয়রা জানান, মধু নিয়মিত মালঞ্চি গরুর হাটে গরু কেনাবেচার কাজে আসতেন।

এ বিষয়ে শান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, ঘটনার খবর পেয়ে পরবর্তী বাংলাবান্দা এক্সপ্রেস ট্রেনে রেল পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাগাতিপাড়ায় রেললাইনে বসে মোবাইলে কথা বলার সময় ট্রেনের ধাক্কায় গরু ব্যবসায়ী নিহত

আপডেট সময় : ০৬:৫৪:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬