ঢাকা ১১:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নালিতাবাড়ীতে চিরকুট রেখে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীর আ/ত্ম/হ/ত্যা গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিলের দাবিতে মশাল মিছিল রাণীশংকৈলে কুলিক নদীর পাড় কেটে মাটি উত্তোলনের অভিযোগ পঞ্চগড় সদর উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষ উদ্বোধন ডেঙ্গু প্রতিরোধে পঞ্চগড়ে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান পঞ্চগড়ে জাতিসংঘের আদলে দুই দিনব্যাপী ছায়া সম্মেলন রাজশাহীতে সর্প দংশন সচেতনতা দিবসে প্রশিক্ষণ কর্মশালা লালপুরে সদ্য খনন করা ডোবায় ডুবে দুই ভাই-বোনের মৃত্যু বাগাতিপাড়ায় স্ত্রীর কাছে মাদক কেনার টাকা না পেয়ে স্বামীর আ/ত্ম/হ/ত্যা বাগাতিপাড়ায় পুকুরপাড়ে শার্ট-স্যান্ডেল, পানিতে মিলল আনসার ভিডিপি সদস্যের মরদেহ

লালপুরে খাল পুনঃখনন কার্যক্রম পরিদর্শন, প্রশাসনের সন্তোষ প্রকাশ

স্টাফ রিপোর্টার:
  • আপডেট সময় : ০৮:১২:৫৯ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬ ২৫৪ বার পড়া হয়েছে

collected pic

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লালপুরে খাল পুনঃখনন কার্যক্রম পরিদর্শন, প্রশাসনের সন্তোষ প্রকাশ

ওয়ালিয়া ইউনিয়নে চলমান প্রকল্পে অনিয়মের অভিযোগ নেই; সহযোগিতা চাইলেন সহকারী কমিশনার (ভূমি)

নাটোরের লালপুর উপজেলার ওয়ালিয়া ইউনিয়নে চলমান খাল পুনঃখনন কার্যক্রম পরিদর্শন করেছে উপজেলা প্রশাসনের একটি দল। সোমবার (২২ জুন) সকালে ওয়ালিয়া ব্রিজ থেকে খলিসাডাঙ্গা অভিমুখে চলমান খনন কাজ পরিদর্শন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবীর হোসেন।

এ সময় পরিদর্শন দলে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাসুদুর রহমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মেহেদী জাহান এবং উপজেলা উপ-সহকারী প্রকৌশলী শাহ আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

পরিদর্শন শেষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবীর হোসেন বলেন, প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্পের আওতায় ওয়ালিয়া ইউনিয়নে যে খাল পুনঃখনন কার্যক্রম চলছে, তা সুষ্ঠুভাবে বাস্তবায়িত হচ্ছে। এ পর্যন্ত কোনো ধরনের অনিয়মের তথ্য পাওয়া যায়নি। তবে কোনো অনিয়মের অভিযোগ পাওয়া গেলে তা খতিয়ে দেখা হবে।

তিনি আরও বলেন, খালটি পুনঃখনন সম্পন্ন হলে এ অঞ্চলের কৃষি ও মৎস্য খাতে ইতিবাচক প্রভাব পড়বে এবং স্থানীয় মানুষের জীবন-জীবিকায় উন্নয়ন ঘটবে। তিনি প্রকল্পটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।

এ সময় সরকারি খালের জমি দখল করে যারা স্থাপনা নির্মাণ করেছেন, তাদের দ্রুত অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার আহ্বান জানান তিনি।

উল্লেখ্য, অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির আওতায় ২০২৫-২৬ অর্থবছরে ২ কোটি ৩১ লাখ টাকা ব্যয়ে ওয়ালিয়া ব্রিজ থেকে খলিসাডাঙ্গা পর্যন্ত প্রায় সাড়ে পাঁচ কিলোমিটার খাল এবং আড়বাব ইউনিয়নের চন্দনা খালের পুনঃখনন কার্যক্রম বাস্তবায়ন করছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

লালপুরে খাল পুনঃখনন কার্যক্রম পরিদর্শন, প্রশাসনের সন্তোষ প্রকাশ

আপডেট সময় : ০৮:১২:৫৯ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬