ঢাকা ০৪:১৫ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তেঁতুলিয়ায় শিক্ষকদের নিয়ে ‘পাঠ্যক্রমভিত্তিক নাট্যভাবনা’ প্রশিক্ষণ কর্মশালা শেরপুর সীমান্তে ১৮ লাখ টাকার ভারতীয় কসমেটিকস আটক নলডাঙ্গায় বিষধর সাপের কামড়ে ৫ বছরের শিশুর মৃত্যু বাগাতিপাড়ায় কয়েলের আগুনে পুড়ে দুই ষাঁড়ের মৃত্যু, ক্ষতি ৩ লাখ টাকা রাণীশংকৈলে নারী ফুটবলারদের জাতীয় মহিলা ক্রীড়া সংস্থার উপহার রাণীশংকৈলে ইএসডিওর বিনামূল্যে চক্ষুসেবা, অসহায় মানুষের চোখে ফিরছে আলো দেবীগঞ্জে গৃহবধূকে অ/মানবিক নি র্যা ত নের অভিযোগ, গ্রেপ্তার ৩ পঞ্চগড়ে সীমান্তে নবনির্মিত বিওপির কার্যক্রম উদ্বোধন মান্দার প্রসাদপুর বাজারে ভ্রাম্যমাণ আদালত, তিন মামলায় ৬ হাজার টাকা জরিমানা মহাদেবপুরে সড়ক দুর্ঘটনায় সাপাহারের সেনাসদস্য নিহত

লালপুরে মোটরসাইকেলের ধাক্কায় ৯৪ বছরের বৃদ্ধের মৃত্যু

এস ইসলাম, লালপুর (নাটোর) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৬:৪৯:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ১৪৭ বার পড়া হয়েছে

Collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লালপুরে মোটরসাইকেলের ধাক্কায় ৯৪ বছরের বৃদ্ধের মৃত্যু

নাটোরের লালপুরে মোটরসাইকেলের ধাক্কায় নবীর আলী (৯৪) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সোমবার (১৫ জুন) রাত ৮টার দিকে উপজেলার ভাদুর বটতলা মোড় এলাকায় লালপুর-ঈশ্বরদী সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নবীর আলী উপজেলার জোকাদাহ গ্রামের মৃত সাজুদ্দিন ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার রাতে পারিবারিক কাজ শেষে ভাদুর বটতলা মোড়ে একটি ফার্মেসি থেকে ওষুধ কিনে বাড়ি ফিরছিলেন নবীর আলী। এ সময় লালপুর-ঈশ্বরদী সড়ক পার হওয়ার সময় ঈশ্বরদীগামী একটি অজ্ঞাতনামা মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে পড়ে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে অটোভ্যানে করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হওয়ায় জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। চিকিৎসাধীন অবস্থায় সোমবার দিবাগত রাত ১২টা ৫ মিনিটের দিকে তিনি মারা যান।

লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং বিনাময়নাতদন্তের আবেদনের প্রেক্ষিতে দাফনের জন্য মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

লালপুরে মোটরসাইকেলের ধাক্কায় ৯৪ বছরের বৃদ্ধের মৃত্যু

আপডেট সময় : ০৬:৪৯:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬