ঢাকা ০৮:৪৪ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
২০টিরও বেশি দেশের অংশগ্রহণে ঢাকায় বিটিটিএফ ২০২৬ নাটোরে অস্ত্র মামলায় যুবকের ২০ বছরের সশ্রম কারাদণ্ড বগুড়ায় বিএসটিআইয়ের সার্ভিল্যান্স অভিযান, বিভিন্ন প্রতিষ্ঠানকে পরামর্শ ও তাগাদা রাজশাহীতে যুবলীগের বিক্ষোভ মিছিল, মামলা হচ্ছে পুঠিয়ায় সার সংকটের অভিযোগে মহাসড়ক অবরোধ, দেড় ঘণ্টা পর প্রত্যাহার মান্দায় বিসর্জনের ঘাট দখলের অভিযোগ, দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত রাজশাহীতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার জীবনের বিনিময়ে হলেও স্বাধীনতা-গণতন্ত্র রক্ষার অঙ্গীকার রাষ্ট্রপতি মির্জা ফখরুলের বহদ্দারহাটে দুই শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ, জনমনে স্বস্তি বাগাতিপাড়ায় জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

লালপুরে গরুবোঝাই ভুটভুটির ধাক্কায় অটোভ্যানচালকের মৃত্যু

লালপুর (নাটোর) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৮:০৮:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬ ১৯৪ বার পড়া হয়েছে

Collected Pic

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লালপুরে গরুবোঝাই ভুটভুটির ধাক্কায় অটোভ্যানচালকের মৃত্যু

নাটোরের লালপুরে গরুবোঝাই ইঞ্জিনচালিত ভুটভুটির ধাক্কায় ব্যাটারিচালিত অটোভ্যানের চালক মো. জাফর (৭০) নিহত হয়েছেন। শুক্রবার (১২ জুন) বিকেলে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জাফর উপজেলার দক্ষিণ লালপুর গ্রামের মৃত রহিম শেখের ছেলে।

থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেল আনুমানিক ৪টা ৫০ মিনিটে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের সড়কে লালপুরগামী একটি ব্যাটারিচালিত অটোভ্যানের পেছনে থাকা একইমুখী গরুবোঝাই ইঞ্জিনচালিত লম্বাবডির ভুটভুটি সজোরে ধাক্কা দেয়। এতে অটোভ্যানচালক জাফর সড়কের ওপর ছিটকে পড়ে মাথা, ডান কান ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতপ্রাপ্ত হন।

স্থানীয় পথচারীরা তাকে রক্তাক্ত ও আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তবে হাসপাতালে নেওয়ার পথে সন্ধ্যা আনুমানিক ৬টা ১০ মিনিটে তার মৃত্যু হয়।

পরে খবর পেয়ে লালপুর থানা পুলিশ ঘটনাস্থনে গিয়ে ভুটভুটিসহ চালক আনিসুর রহমানকে পুলিশ হেফাজতে নেয়। আনিসুর রহমান একই উপজেলার ভাটপাড়া চামটিয়া গ্রামের এস্কেন মণ্ডলের ছেলে বলে জানিয়েছে পুলিশ।।

পুলিশ জানায়, দুর্ঘটনার পর সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

লালপুরে গরুবোঝাই ভুটভুটির ধাক্কায় অটোভ্যানচালকের মৃত্যু

আপডেট সময় : ০৮:০৮:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬