ঢাকা ০৫:০০ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইতিবাচক রাজনীতি প্রতিষ্ঠা করতে চাই- লালপুরে প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল সাপাহারে ৫ মাদ্রাসায় ১ জন করে পাস, একটিতে সবাই ফেল পঞ্চগড়ে সুগন্ধি আতপ চালের দর আকাশছোঁয়া, কমেছে কাঁচামরিচের দাম লালপুরে সাবেক প্রতিমন্ত্রী ফজলুর রহমানের মৃত্যুবার্ষিকীতে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজ করলেন প্রতিমন্ত্রী পুতুল শ্রীবরদী সীমান্তে বিজিবির রাতভর অভিযানে ভারতীয় কসমেটিক ও গরু জব্দ নলডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১৫ হাজার টাকা জরিমানা বৃক্ষরোপণ জাতীয় পুরস্কার-২০২৫-এ দ্বিতীয় স্থান অর্জন করেছে বাউয়েট বাগাতিপাড়ায় বাউয়েট ক্যাম্পাসে হতে যাচ্ছে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন পঞ্চগড়ে দুই স্কুলে ৪ এসএসসি পরীক্ষার্থী, পাস করেনি কেউ বাগমারায় এসএসসির ফলাফল নিয়ে হতাশায় স্কুলছাত্রীর মৃত্যু

ভেড়ামারায় ১২ বছরের মাদরাসাছাত্রীকে ধ/র্ষ/ণে/র অভিযোগ, সৎ-নানাকে গণ-ধো/লা/ই দিয়ে পুলিশে সোপর্দ

ভেড়ামারা(কুষ্টিয়া) প্রতিনিধি:
  • আপডেট সময় : ১২:৫৫:৩২ পূর্বাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬ ১১৮ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভেড়ামারায় ১২ বছরের মাদরাসাছাত্রীকে ধ/র্ষ/ণে/র অভিযোগ, সৎ-নানাকে গণ-ধো/লা/ই দিয়ে পুলিশে সোপর্দ

কুষ্টিয়ার নওদাপাড়ায় নৃশংস ঘটনায় এলাকায় চাঞ্চল্য, অভিযুক্ত প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকারোক্তির দাবি পুলিশের

কুষ্টিয়ার ভেড়ামারায় ১২ বছর বয়সী ৫ম শ্রেণির এক মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত এক ব্যক্তিকে গণধোলাই দিয়ে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

মঙ্গলবার (২৬ মে) বেলা ১১টার দিকে উপজেলার পৌর শহরের নওদাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত ব্যক্তির নাম শাহাবুল (৪৪)। তিনি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার জয়পুর গ্রামের পরিস্কার আলীর ছেলে। তিনি ভুক্তভোগী শিশুটির নানির দ্বিতীয় স্বামী (সৎ-নানা) বলে জানা গেছে। বর্তমানে তিনি ভেড়ামারা নওদাপাড়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন।

স্থানীয় সূত্র ও ভেড়ামারা থানা পুলিশ জানায়, ভুক্তভোগী শিশুটির বাড়ি শহরের বামনপাড়া এলাকায়। সোমবার (২৫ মে) শিশুটি নানার বাসায় বেড়াতে আসে। মঙ্গলবার সকালে নানী টিসিবির পণ্য আনতে বাইরে গেলে ঘরে কেউ না থাকার সুযোগে অভিযুক্ত ব্যক্তি শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করেন বলে অভিযোগ পাওয়া গেছে। শিশুটির চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে বিষয়টি জানাজানি হয়। পরে স্থানীয়রা অভিযুক্তকে ধরে গণধোলাই দিয়ে পুলিশে খবর দেন।
স্থানীয়রা দ্রুত বিচার ও কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।

খবর পেয়ে ভেড়ামারা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে উত্তেজিত জনতার কাছ থেকে অভিযুক্তকে উদ্ধার করে হেফাজতে নেয়। পরে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে থানায় নেওয়া হয়।
এ বিষয়ে কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) দেলোয়ার হোসেন জানান, অভিযুক্ত ব্যক্তি প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপরাধের কথা স্বীকার করেছে বলে পুলিশ জানিয়েছে। তিনি বলেন, “তাকে চিকিৎসা শেষে থানা হাজতে রাখা হয়েছে। আইনগত প্রক্রিয়া চলছে এবং ভুক্তভোগী শিশুটিকে মেডিকেল পরীক্ষার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হচ্ছে।”

এদিকে ঘটনার খবর পেয়ে কুষ্টিয়া-১ আসনের সংরক্ষিত নারী সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি প্রশাসনকে দ্রুত তদন্ত ও দৃষ্টান্তমূলক বিচারের নির্দেশ দেন এবং ভুক্তভোগী পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ভেড়ামারায় ১২ বছরের মাদরাসাছাত্রীকে ধ/র্ষ/ণে/র অভিযোগ, সৎ-নানাকে গণ-ধো/লা/ই দিয়ে পুলিশে সোপর্দ

আপডেট সময় : ১২:৫৫:৩২ পূর্বাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬