ঢাকা ০৫:২৬ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইতিবাচক রাজনীতি প্রতিষ্ঠা করতে চাই- লালপুরে প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল সাপাহারে ৫ মাদ্রাসায় ১ জন করে পাস, একটিতে সবাই ফেল পঞ্চগড়ে সুগন্ধি আতপ চালের দর আকাশছোঁয়া, কমেছে কাঁচামরিচের দাম লালপুরে সাবেক প্রতিমন্ত্রী ফজলুর রহমানের মৃত্যুবার্ষিকীতে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজ করলেন প্রতিমন্ত্রী পুতুল শ্রীবরদী সীমান্তে বিজিবির রাতভর অভিযানে ভারতীয় কসমেটিক ও গরু জব্দ নলডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১৫ হাজার টাকা জরিমানা বৃক্ষরোপণ জাতীয় পুরস্কার-২০২৫-এ দ্বিতীয় স্থান অর্জন করেছে বাউয়েট বাগাতিপাড়ায় বাউয়েট ক্যাম্পাসে হতে যাচ্ছে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন পঞ্চগড়ে দুই স্কুলে ৪ এসএসসি পরীক্ষার্থী, পাস করেনি কেউ বাগমারায় এসএসসির ফলাফল নিয়ে হতাশায় স্কুলছাত্রীর মৃত্যু

বাগাতিপাড়া থেকে নি/খোঁ/জের ৭ দিন পর লালপুরে আহত অবস্থায় উদ্ধার বৃদ্ধের মৃত্যু

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি:
  • আপডেট সময় : ১১:১৪:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬ ১৮৯ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাগাতিপাড়া থেকে নি/খোঁ/জের ৭ দিন পর লালপুরে আহত অবস্থায় উদ্ধার বৃদ্ধের মৃত্যু

নাটোরের বাগাতিপাড়া থেকে নিখোঁজ হওয়ার সাতদিন পর লালপুর উপজেলায় গুরুতর আহত অবস্থায় উদ্ধার হওয়া আত্তাব আলী প্রামানিক (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। পুলিশ ধারণা করছে, তিনি সড়ক দুর্ঘটনার শিকার হয়েছিলেন।

নিহত আত্তাব আলী প্রামানিক বাগাতিপাড়া পৌরসভার উত্তর মুরাদপুর মহল্লার মৃত মসলেম আলী প্রামানিকের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৬ মে) ভোর সাড়ে ৪টার দিকে লালপুর উপজেলার তিলকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে সড়কের পাশে গুরুতর আহত অবস্থায় তাকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেন।

খবর পেয়ে লালপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে প্রথমে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। পরে সরকারি অ্যাম্বুলেন্সে করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পরিবারের সদস্যরা জানান, আত্তাব আলী প্রামানিক মানসিক সমস্যায় ভুগছিলেন। তিনি প্রায়ই বাড়ি থেকে নিখোঁজ হয়ে যেতেন এবং পরে নিজেই ফিরে আসতেন। গত ১৯ মে ভোরে তিনি বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। এরপর পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। পরে মঙ্গলবার তার মৃত্যুর খবর পান তারা।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “প্রথমে অজ্ঞাত ব্যক্তি হিসেবে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিল। পরে পরিচয় শনাক্ত হওয়ার পর রাজশাহী রাজপাড়া থানা থেকে লালপুর থানায় বেতার বার্তা পাঠানো হয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”

তিনি আরও জানান, এ ঘটনায় লালপুর থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাগাতিপাড়া থেকে নি/খোঁ/জের ৭ দিন পর লালপুরে আহত অবস্থায় উদ্ধার বৃদ্ধের মৃত্যু

আপডেট সময় : ১১:১৪:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬