ঢাকা ০৬:০৮ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লালপুরে ৩৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা ঠাকুরগাঁওয়ে বাধ্যতামূলক মামলাপূর্ব মধ্যস্থতা কার্যক্রমের উদ্বোধন পঞ্চগড় হাসপাতালের বেডে শি/শুকে ধ/র্ষ/ণচেষ্টার অভিযোগ, চিকিৎসাধীন রোগীকে গ্রেপ্তার সিংড়ায় ৭ মাসের গর্ভবতী স্ত্রীকে কু’পিয়ে হ/ত্যার অভিযোগ, স্বামী আটক মান্দায় এতিমখানার উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা সামান্য বৃষ্টিতেই ধস, গোদাগাড়ীর সরমংলা ইকো পার্কের ওয়াকওয়ে নিয়ে প্রশ্ন তিন দফা দাবিতে আন্দোলনে রাজশাহী চিনিকল শ্রমিকরা, শুরু ফটক সভা বরেন্দ্রকে স্মার্ট কৃষি অঞ্চলে গড়তে সমন্বিত উদ্যোগের আহ্বান বিএমডিএ চেয়ারম্যানের উত্তরাঞ্চলে প্রথমবার শিশুদের জন্মগত হৃদরোগ শনাক্তে বিশেষ উদ্যোগ, রাজশাহীতে তিন দিন বিনামূল্যে স্ক্রিনিং বাগাতিপাড়ায় শিক্ষার্থীদের মাঝে এসএসএসের ১,২৫০টি গাছের চারা বিতরণ

নলডাঙ্গায় ট্রাকচা/পা/য় ভাঙারি ব্যবসায়ী নি’হ’ত, আহত ১

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৭:৪৬:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬ ২১৬ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নলডাঙ্গায় ট্রাকচা/পা/য় ভাঙারি ব্যবসায়ী নি’হ’ত, আহত ১

আঁচড়াখালিতে ভ্যানকে চাপা দিয়ে পালানোর চেষ্টা, স্থানীয়দের হাতে আটক ট্রাক

নাটোরের নলডাঙ্গায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক ভাঙারি ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। রোববার (২৪ মে) দুপুর ১টার দিকে উপজেলার ৪নং পিপরুল ইউনিয়নের আঁচড়াখালি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত খেজমত আলী (৫০) আঁচড়াখালি গ্রামের মৃত মাজম আলীর ছেলে। আহত মো. রফিকুল ইসলাম (৪২) একই গ্রামের মৃত সমসের আলীর ছেলে। তাকে গুরুতর আহত অবস্থায় নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, খেজমত আলী ও রফিকুল ইসলাম ভাঙারি মালামাল সংগ্রহ করে ভ্যানে করে বাড়ি ফিরছিলেন। পথে আঁচড়াখালি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের ভ্যানকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ভ্যানচালক খেজমত আলী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন। এসময় ভ্যানে থাকা রফিকুল ইসলাম গুরুতর আহত হন।

স্থানীয়রা আহত রফিকুল ইসলামকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে পাঠান। খবর পেয়ে নলডাঙ্গা থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

এদিকে দুর্ঘটনার পর স্থানীয় জনতা ট্রাকটি পাটুল বাজার এলাকা থেকে আটক করে। আটক ট্রাকের রেজিস্ট্রেশন নম্বর ড-১৪-২৪৩২। তবে ট্রাকচালক পালিয়ে গেছেন।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরে আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় জড়িত ট্রাকটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। পলাতক চালককে আটকের চেষ্টা চলছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নলডাঙ্গায় ট্রাকচা/পা/য় ভাঙারি ব্যবসায়ী নি’হ’ত, আহত ১

আপডেট সময় : ০৭:৪৬:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬