ঢাকা ০১:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লালপুরে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু, ওঝার ঝাড়ফুঁকে সময়ক্ষেপণের অভিযোগ ঝিনাইগাতীতে ভাতিজার হামলায় চাচি নিহত, হত্যা মামলার প্রস্তুতি ঠাকুরগাঁওয়ে ফ্যামিলি কার্ডের প্রলোভনে কিশোরী ধ/র্ষ/ণ চেষ্টা, ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা কেন্দ্রীয় লাইব্রেরিতে শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তার ও ছাত্রত্ব বাতিলের দাবিতে রাবিতে মানববন্ধন লাওসে এশিয়া ন্যাশনাল ওয়াটার কনসালটেটিভ মিটিংয়ে এমপি মিলন লালপুরে ওয়ার্কশপ ও লেদ মেশিনের শব্দদূষণে অতিষ্ঠ ব্যবসায়ীরা, ইউএনওর কাছে অভিযোগ রাণীশংকৈলে স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা, তৃণমূলে সংগঠন শক্তিশালী করার আহ্বান  লালপুরে পৃথক ঘটনায় দুই কিশোরী নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আবেদন ঝিনাইগাতী সীমান্তে বিজিবির অভিযানে ৩২১ বোতল ভারতীয় মদ জব্দ রাজশাহীতে পদ্মায় নৌকাডুবি: বাবা-ছেলে নিখোঁজ, ৬ যাত্রী জীবিত উদ্ধার

দুই বছরের মধ্যে চালু হতে পারে ঠাকুরগাঁও বিমানবন্দর- মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি:
  • আপডেট সময় : ১০:২৫:০০ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬ ১০৯ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দুই বছরের মধ্যে চালু হতে পারে ঠাকুরগাঁও বিমানবন্দর- মির্জা ফখরুল

সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের পরিদর্শন; দ্রুত কাজ শুরুর আশ্বাস

ঠাকুরগাঁও বিমানবন্দর চালুর বিষয়ে সরকার কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে এবং আগামী দুই বছরের মধ্যে বিমানবন্দরটি চালু হতে পারে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (২০ মে) ঠাকুরগাঁও বিমানবন্দর এলাকায় জেলা বিএনপি আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এর আগে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংশ্লিষ্ট দপ্তরের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের নিয়ে বিমানবন্দরের রানওয়ে ও বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন তিনি। পরে ঠাকুরগাঁওবাসীর পক্ষ থেকে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে অতিথিদের ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা দেওয়া হয়।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ঠাকুরগাঁও বিমানবন্দর চালু হওয়া এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা। প্রধানমন্ত্রীও এ বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছেন। ইতোমধ্যে বগুড়া ও ঠাকুরগাঁও বিমানবন্দর পরিকল্পনা বিভাগের সবুজ সংকেত পেয়েছে। এখন পর্যায়ক্রমে সার্ভে, স্টাডি, অবকাঠামো উন্নয়ন ও টার্মিনাল নির্মাণের কাজ সম্পন্ন করা হবে।

তিনি বলেন, “এটি তো খাতার পাতা নয় যে ঘষা দিলেই হয়ে যাবে। সময় লাগবে। তবে কাজ এগোচ্ছে। সবাইকে ধৈর্য ধরতে হবে।”

ঠাকুরগাঁওয়ের উন্নয়ন প্রসঙ্গে তিনি আরও বলেন, জেলার ভুল্লী ও রুহিয়া নতুন উপজেলা হিসেবে উন্নীত হয়েছে। পাশাপাশি স্থানীয় ব্যবসায়ীদের বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান তিনি। শিল্প-কারখানা স্থাপন ও ব্যবসা সম্প্রসারণের মাধ্যমে জেলার অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হবে বলেও মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে বক্তব্য দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা। তিনি বলেন, “আমরা পুরো টিম নিয়ে বিমানবন্দর এলাকা পরিদর্শন করেছি। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে দ্রুত কার্যক্রম শুরু করা হবে। দুই বছরের মধ্যে বিমানবন্দর চালুর লক্ষ্য নিয়ে কাজ করা হচ্ছে।”

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত বলেন, সরকারের সদিচ্ছা থাকায় প্রকল্পটি বাস্তবায়নের পথে এগোচ্ছে। পরিকল্পনা প্রক্রিয়া শেষ হয়েছে এবং দ্রুত বাস্তব কাজ শুরু হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সংবর্ধনা অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য ডা. মো. আব্দুস সালাম, ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য মো. জাহিদুর রহমান জাহিদ, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীন, সাধারণ সম্পাদক মো. পয়গাম আলীসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, পুলিশ সুপার মো. বেলাল হোসেন এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

দুই বছরের মধ্যে চালু হতে পারে ঠাকুরগাঁও বিমানবন্দর- মির্জা ফখরুল

আপডেট সময় : ১০:২৫:০০ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬