ঢাকা ০৫:২৭ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঈশ্বরদীতে আবাসিক ভবনে মদ তৈরির অভিযোগে গ্রেপ্তার ২ পুঠিয়ায় লটারির মাধ্যমে অস্থায়ী নারী কর্মী নিয়োগ বাংলাদেশের একমাত্র সন্ত্রাসী দল আওয়ামী লীগ- নাটোরে হুইপ দুলু পঞ্চগড়ে উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ সম্পন্ন, সনদ পেলেন ২৫ জন নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে তিনজনের কারাদণ্ড পাঁচ বছর পর নিজ দেশ নেপালে ফিরলেন খায়রুদ্দীন সাপাহারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ স্বামী-স্ত্রীর মৃত্যু বোদা সীমান্তে ৬ হাজার ৪০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ২ মোহনপুরে নারী হ/ত্যার মামলায় সাবেক স্বামী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার নির্মাণশিল্পে অবদানের স্বীকৃতি, ৯ প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা দিল আকিজ রেডিমিক্স

মিথ্যা সংবাদ প্রকাশ ও জমি দখলের চেষ্টার অভিযোগে বাগাতিপাড়ায় সংবাদ সম্মেলন

ফজলুর রহমান, নিজস্ব প্রতিবেদকঃ
  • আপডেট সময় : ০৭:৩৩:৪৬ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬ ২৯৪ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মিথ্যা সংবাদ প্রকাশ ও জমি দখলের চেষ্টার অভিযোগে বাগাতিপাড়ায় সংবাদ সম্মেলন

সরকারি বন্দোবস্তকৃত জমি দখলের চেষ্টা, পাটক্ষেত নষ্ট ও অপপ্রচারের অভিযোগ; প্রশাসনের হস্তক্ষেপ কামনা ভুক্তভোগীর

নাটোরের বাগাতিপাড়ায় জোরপূর্বক জমি দখলের চেষ্টা এবং মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২০ মে) দুপুরে বাগাতিপাড়া উপজেলার একটি প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আমির হোসেন। তিনি উপজেলার বাগাতিপাড়া পৌরসভার বারইপাড়া মহল্লার মৃত আকবর আলী সরদারের ছেলে।

লিখিত বক্তব্যে আমির হোসেন দাবি করেন, তার পিতা মৃত আকবর আলী সরদারের নামে ১৯৮১ সালে বাংলাদেশ সরকার কর্তৃক বন্দোবস্তকৃত জমি দীর্ঘদিন ধরে তাদের পরিবার ভোগদখল করে আসছে। পরবর্তীতে খারিজ সম্পন্ন করে নিয়মিত খাজনা পরিশোধের মাধ্যমে তারা ওই জমিতে চাষাবাদ করে আসছেন বলেও জানান তিনি।

তিনি অভিযোগ করে বলেন, গত ৬ এপ্রিল সকালে প্রতিপক্ষের কয়েকজন ব্যক্তি জোরপূর্বক তাদের ফসলি জমিতে পাওয়ারটিলার দিয়ে চাষ করে পাটক্ষেত নষ্ট করেন এবং জমি দখলের চেষ্টা চালান। এ সময় ভয়ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।

আমির হোসেন আরও বলেন, এ ঘটনায় তারা বাগাতিপাড়া মডেল থানা-য় একাধিক অভিযোগ দায়ের করেছেন। থানা পুলিশ উভয় পক্ষকে আপোষ-মীমাংসার জন্য ডেকে প্রয়োজনীয় কাগজপত্র উপস্থাপনের কথা বললেও প্রতিপক্ষ কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি বলে দাবি করেন তিনি।

সংবাদ সম্মেলনে তিনি আরও অভিযোগ করেন, কিছু কথিত অনলাইন নিউজ পোর্টাল ও সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাদের বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করা হয়েছে। এ ধরনের অপপ্রচারের তীব্র নিন্দা জানিয়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।

উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে প্রকৃত ঘটনা দেশবাসীর সামনে তুলে ধরতে সাংবাদিক সমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা বিশ্বাস করেন।

এ বিষয়ে বাগাতিপাড়া মডেল থানার অফিসার (ওসি) আব্দুল হান্নান বলেন, “বিষয়টি নিয়ে উভয় পক্ষের অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

May 20, 2026

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মিথ্যা সংবাদ প্রকাশ ও জমি দখলের চেষ্টার অভিযোগে বাগাতিপাড়ায় সংবাদ সম্মেলন

আপডেট সময় : ০৭:৩৩:৪৬ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬