ঢাকা ০৬:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জীবনের বিনিময়ে হলেও স্বাধীনতা-গণতন্ত্র রক্ষার অঙ্গীকার রাষ্ট্রপতি মির্জা ফখরুলের বহদ্দারহাটে দুই শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ, জনমনে স্বস্তি বাগাতিপাড়ায় জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ কটিয়াদীতে টুপির ভেতর ইয়াবা, মুদি দোকানি গ্রেপ্তার বাগাতিপাড়ায় গ্রাম আদালত বিষয়ে সামাজিক নিরীক্ষা অনুষ্ঠিত পুঠিয়ায় মাদকবিরোধী অভিযানে ৪ জনের কারাদণ্ড সারের দাবিতে লালমনিরহাটে মহাসড়ক অবরোধ, আধাঘণ্টা পর সড়ক ছাড়লেন কৃষকরা লালপুরে মসজিদ কমিটি নিয়ে বিরোধ, দুই পক্ষের সংঘর্ষে আহত ৯ লালপুরে ড্রেজার থেকে পদ্মায় পড়ে শিশুর মৃত্যু ঝিনাইগাতীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সাপাহারে ৩ দিনব্যাপী ভূমি মেলা-২০২৬ অনুষ্ঠিত

আলমগীর হোসেন, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০১:৩৭:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬ ১৫২ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাপাহারে ৩ দিনব্যাপী ভূমি মেলা-২০২৬ অনুষ্ঠিত

ডিজিটাল ভূমি সেবা সহজ ও হয়রানিমুক্ত করতে র‍্যালি, সেমিনার ও গণশুনানির আয়োজন

“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনায় সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর সাপাহারে তিন দিনব্যাপী ভূমি মেলা-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) সকালে ভূমি মন্ত্রণালয়, ভূমি সংস্কার বোর্ড ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সহযোগিতায় উপজেলা ভূমি অফিসের আয়োজনে ভূমি অফিস চত্বরে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোমানা রিয়াজ।

উদ্বোধন শেষে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। পরে জনসচেতনতামূলক সভা, সেমিনার ও গণশুনানি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফরিদুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান টকি, সাপাহার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী লাবু, সাবেক সভাপতি ও সাবেক অধ্যক্ষ আব্দুন নুরসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, সেবাগ্রহীতা, শিক্ষক ও স্থানীয় সুধীজন।

ভূমি মেলায় ডিজিটাল ভূমি সেবা, নামজারি, অনলাইনে খতিয়ান প্রাপ্তি, ভূমি উন্নয়ন কর, মিসকেস নিষ্পত্তি ও খতিয়ান যাচাইসহ আধুনিক ভূমি সেবা সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করা হয়। পাশাপাশি মেলায় স্থাপিত বিভিন্ন স্টলে সেবা গ্রহণের জন্য স্থানীয়দের আহ্বান জানানো হয়েছে।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ভূমি সেবাকে আরও সহজ, দ্রুত ও হয়রানিমুক্ত করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং উপজেলাবাসীকে ভূমি বিষয়ে সার্বিক সহযোগিতা প্রদান নিশ্চিত করবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সাপাহারে ৩ দিনব্যাপী ভূমি মেলা-২০২৬ অনুষ্ঠিত

আপডেট সময় : ০১:৩৭:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬