ঢাকা ০৩:০৩ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নওগাঁয় সরিষার তেল উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা লালমনিরহাটে শি’শু ধ/র্ষ/ণ মামলায় যুবকের যাবজ্জীবন, লাখ টাকা জরিমানা মুন্সীগঞ্জে বিদেশি পিস্তল ও গুলিসহ একজন গ্রেপ্তার শাকিল হ/ত্যা মামলায় এমপির ছেলে মিন্টুর তিন দিনের রিমান্ড রাণীনগরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ডেঙ্গু প্রতিরোধে ১০ দিনের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ শহর পরিষ্কারের নির্দেশ বালিয়াডাঙ্গীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের, বন্ধু হাসপাতালে পঞ্চগড়ে ১৭ দরিদ্র নারী পেলেন দুটি করে মা ছাগল পঞ্চগড় থেকে দেখা মিলছে হিমালয়ের কাঞ্চনজঙ্ঘার পঞ্চগড় সীমান্তে ভারতে পাচারের আগে ৮ বস্তা সার উদ্ধার

মান্দায় অনলাইন জু/য়ার আসরে অভিযান, ১৫ জন গ্রেপ্তার

আল আমিন স্বাধীন, মান্দা (নওগাঁ) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৭:৪৮:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬ ২১৩ বার পড়া হয়েছে

Pic Collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মান্দায় অনলাইন জু/য়ার আসরে অভিযান, ১৫ জন গ্রেপ্তার

দুটি স্থানে পুলিশের বিশেষ অভিযানে জব্দ নগদ টাকা, ল্যাপটপ ও কম্পিউটার

নওগাঁর মান্দায় অনলাইন জুয়ার বিরুদ্ধে পৃথক দুটি বিশেষ অভিযান চালিয়ে ১৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানে বিপুল পরিমাণ ইলেকট্রনিক ডিভাইস ও নগদ টাকা জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে) গভীর রাতে উপজেলার বিজয়পুর তিনমাথার মোড়ের জনৈক রুস্তম আলীর বাসা এবং বনিহারী গ্রামের ফজলু রহমানের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার বিজয়পুর এলাকায় রুস্তমের বাসা ভাড়া নিয়ে অনলাইন জুয়া পরিচালনা, অর্থপাচার এবং অনলাইন জুয়ার মাধ্যমে মানুষকে উদ্বুদ্ধ করার অভিযোগে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন সোহেল হোসেন (২৪), রবিউল ইসলাম (১৯) ও সোহেল রানা (২০)।

এ সময় ওই বাসায় তল্লাশি চালিয়ে ১ লাখ ৭০ হাজার টাকা, ৬টি মোবাইল ফোন, ২টি ল্যাপটপ এবং ৫টি ডেস্কটপ কম্পিউটার জব্দ করা হয়।

অন্যদিকে বনিহারী গ্রামের ফজলু রহমানের বাড়িতে অভিযান চালিয়ে আল আমিন (২৮), আল মামুন (২২), শাকিল বাবু (১৯), বিপ্লব (২০), সাফাত (১৯), আরিফ হোসেন (৩০), মুসফিকুর রেজা রাতুল (২২), রবিউল ইসলাম (২৬), নাইস উদ্দিন (২৫), রিয়ন ইসলাম (২১), নাজমুল হোসেন (২৭) এবং সাফায়েত ওরফে আপনকে (১৯) গ্রেপ্তার করে পুলিশ।

এ সময় তাদের কাছ থেকে ১৫টি মোবাইল ফোন, ১১টি ডেস্কটপ কম্পিউটার, ১১টি মনিটর, ১১টি কিবোর্ড এবং ৩টি ল্যাপটপ জব্দ করা হয়।

পুলিশের একটি সূত্র জানায়, বিভিন্ন এলাকা থেকে তরুণরা সেখানে এসে গভীর রাতে অনলাইনে জুয়া খেলায় অংশ নিত। পাশাপাশি ডলারের মাধ্যমে অবৈধ লেনদেনের তথ্যও পাওয়া গেছে।

এ প্রসঙ্গে মান্দা থানা পুলিশ-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বলেন, পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম-এর নির্দেশনায় এবং সহকারী পুলিশ সুপার (মান্দা সার্কেল) আব্দুল্লাহ আল মাহমুদ শাওনের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালিত হয়। ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা দিয়ে নওগাঁ কারাগারে পাঠানো হয়েছে।

নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, “নওগাঁ জেলায় মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে বিশেষ অভিযান চলমান রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।”

May 15, 2026

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মান্দায় অনলাইন জু/য়ার আসরে অভিযান, ১৫ জন গ্রেপ্তার

আপডেট সময় : ০৭:৪৮:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬