সংবাদ শিরোনাম ::
লালপুরে অটোরিকশার ধা/ক্কা/য় বৃদ্ধের মৃত্যু
লালপুর (নাটোর) প্রতিনিধি:
- আপডেট সময় : ১১:৫৮:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬ ২০৮ বার পড়া হয়েছে

লালপুরে অটোরিকশার ধা/ক্কা/য় বৃদ্ধের মৃত্যু
রাস্তা পারাপারের সময় দুর্ঘটনা, হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা
নাটোরের লালপুরে অটোরিকশার ধাক্কায় মোস্তফা (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বুধবার (১৩ মে) সন্ধ্যা ৭টার দিকে লালপুর–ঈশ্বরদী আঞ্চলিক মহাসড়কের পালিদেহা সিএনজি গ্যারেজ মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোস্তফা হোসেন ঈশ্বরদীর আরমবাড়িয়া গ্রামের মৃত ছইমুদ্দিন প্রামানিকের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় পালিদেহা সিএনজি গ্যারেজ মোড়ে রাস্তা পারাপারের সময় ঈশ্বরদী থেকে লালপুরগামী একটি অটোরিকশার সঙ্গে তার ধাক্কা লাগে। এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

May 13, 2026
লালপুরে অটোরিকশার ধা/ক্কা/য় বৃদ্ধের মৃত্যু
বিস্তারিত কমেন্টে...www.channelanews.com






















