ঢাকা ০৩:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

রূপগঞ্জে হামের সংক্রমণে ৯ মাসের শিশুর মৃত্যু

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
  • আপডেট সময় : ১০:১০:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬ ১৭৬ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রূপগঞ্জে হামের সংক্রমণে ৯ মাসের শিশুর মৃত্যু

এক সপ্তাহের ব্যবধানে হামে আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু, উদ্বেগ বাড়ছে এলাকায়

নারায়ণগঞ্জের রূপগঞ্জে হামের সংক্রমণে আক্রান্ত হয়ে ইউসুফ আলী নামে ৯ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে রাজধানীর মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত শিশু ইউসুফ আলী রূপগঞ্জের কাঞ্চন এলাকার বাসিন্দা কাউসার আলীর ছেলে। কাউসার আলী যুব অধিকার কেন্দ্রীয় সংসদের সহ-সাংগঠনিক সম্পাদক বলে জানা গেছে।

শিশুটির পরিবার জানায়, গত ৩০ এপ্রিল ইউসুফ আলীকে হামের প্রথম ডোজ টিকা দেওয়া হয়। পরে ৯ মে সে হামের সংক্রমণে আক্রান্ত হয়। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার দুপুরে তার মৃত্যু হয়।

এর আগে গত ৯ মে রূপগঞ্জ সদর ইউনিয়নের বৌরারটেক এলাকায় তরিকুল ইসলামের ১০ মাস বয়সী সন্তান রাব্বিও হামের সংক্রমণে আক্রান্ত হয়ে মারা যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, এ নিয়ে রূপগঞ্জে হামের সংক্রমণে আক্রান্ত হয়ে চার শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। এতে অভিভাবকদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বাড়ছে।

স্বাস্থ্য সংশ্লিষ্টরা শিশুদের সময়মতো টিকা গ্রহণ এবং হামের উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রূপগঞ্জে হামের সংক্রমণে ৯ মাসের শিশুর মৃত্যু

আপডেট সময় : ১০:১০:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬