ঢাকা ০৫:২৬ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নওগাঁয় সরিষার তেল উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা লালমনিরহাটে শি’শু ধ/র্ষ/ণ মামলায় যুবকের যাবজ্জীবন, লাখ টাকা জরিমানা মুন্সীগঞ্জে বিদেশি পিস্তল ও গুলিসহ একজন গ্রেপ্তার শাকিল হ/ত্যা মামলায় এমপির ছেলে মিন্টুর তিন দিনের রিমান্ড রাণীনগরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ডেঙ্গু প্রতিরোধে ১০ দিনের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ শহর পরিষ্কারের নির্দেশ বালিয়াডাঙ্গীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের, বন্ধু হাসপাতালে পঞ্চগড়ে ১৭ দরিদ্র নারী পেলেন দুটি করে মা ছাগল পঞ্চগড় থেকে দেখা মিলছে হিমালয়ের কাঞ্চনজঙ্ঘার পঞ্চগড় সীমান্তে ভারতে পাচারের আগে ৮ বস্তা সার উদ্ধার

মহাদেবপুরে ফারিয়ার উদ্যোগে প্রতিবাদী মানববন্ধন

কাজী সামছুজ্জোহা মিলন, মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৯:৩৪:৪৭ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬ ২৫৪ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মহাদেবপুরে ফারিয়ার উদ্যোগে প্রতিবাদী মানববন্ধন

মেডিকেল রিপ্রেজেনটিভ পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবি

নওগাঁর মহাদেবপুরে ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেনটিভ অ্যাসোসিয়েশন (ফারিয়া) মহাদেবপুর উপজেলা শাখার উদ্যোগে প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১১ মে) সকাল ১০টায় মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে আয়োজিত এ মানববন্ধনে মেডিকেল রিপ্রেজেনটিভ পেশার মর্যাদা রক্ষা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবি জানানো হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন ফারিয়ার মহাদেবপুর উপজেলা শাখার সভাপতি সাহাদত হোসেন শান্ত। এসময় বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি পারভেজ হোসেন, সাংগঠনিক সম্পাদক আকছেদ হোসেন, প্রচার সম্পাদক মিজানুর রহমান ও কোষাধ্যক্ষ তরুণ কুমার প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফারিয়ার সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন।

মানববন্ধনে ফারিয়ার প্রায় শতাধিক প্রতিনিধি অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, দেশের স্বাস্থ্যসেবায় মেডিকেল রিপ্রেজেনটিভরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও অনেক ক্ষেত্রে তারা নানা প্রতিবন্ধকতা ও অনিরাপদ কর্মপরিবেশের মুখোমুখি হচ্ছেন। তাই পেশাগত মর্যাদা ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তারা।

May 11, 2026

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মহাদেবপুরে ফারিয়ার উদ্যোগে প্রতিবাদী মানববন্ধন

আপডেট সময় : ০৯:৩৪:৪৭ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬