ঢাকা ০৩:০৪ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নওগাঁয় সরিষার তেল উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা লালমনিরহাটে শি’শু ধ/র্ষ/ণ মামলায় যুবকের যাবজ্জীবন, লাখ টাকা জরিমানা মুন্সীগঞ্জে বিদেশি পিস্তল ও গুলিসহ একজন গ্রেপ্তার শাকিল হ/ত্যা মামলায় এমপির ছেলে মিন্টুর তিন দিনের রিমান্ড রাণীনগরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ডেঙ্গু প্রতিরোধে ১০ দিনের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ শহর পরিষ্কারের নির্দেশ বালিয়াডাঙ্গীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের, বন্ধু হাসপাতালে পঞ্চগড়ে ১৭ দরিদ্র নারী পেলেন দুটি করে মা ছাগল পঞ্চগড় থেকে দেখা মিলছে হিমালয়ের কাঞ্চনজঙ্ঘার পঞ্চগড় সীমান্তে ভারতে পাচারের আগে ৮ বস্তা সার উদ্ধার

বাগাতিপাড়ায় ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে মাদকবিরোধী অভিযানে গাঁজার গাছ উদ্ধার

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি:
  • আপডেট সময় : ১১:০৫:৩৩ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬ ৩১৯ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাগাতিপাড়ায় ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে মাদকবিরোধী অভিযানে গাঁজার গাছ উদ্ধার

জামনগর ইউনিয়নকে মাদকমুক্ত করতে নিয়মিত অভিযান পরিচালনার দাবি চেয়ারম্যানের

নাটোরের বাগাতিপাড়ায় মাদকবিরোধী অভিযানে একটি গাঁজার গাছ উদ্ধার করেছে জামনগর ইউনিয়ন পরিষদ। শনিবার (৯ মে) সন্ধ্যায় উপজেলার জামনগর ইউনিয়নের বড়াল কৃষি খামার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, জামনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম রাব্বানী-এর নেতৃত্বে ইউনিয়নকে মাদকমুক্ত করতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে বড়াল কৃষি খামার এলাকায় অভিযান চালিয়ে একটি গাঁজার গাছ উদ্ধার করা হয়।

অভিযানে অংশ নেন ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. শহিদুল ইসলাম, ইউপি সদস্য শ্রী বাচ্চু কুমার দাস এবং নবাগত গ্রাম পুলিশ সদস্য সিজানসহ ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্টরা।

ইউপি সদস্য মো. শহিদুল ইসলাম বলেন, “জামনগর ইউনিয়নকে মাদকমুক্ত করতে চেয়ারম্যান গোলাম রাব্বানীর নেতৃত্বে আমরা নিয়মিতভাবে অভিযান পরিচালনা করছি। মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স।”

ইউপি চেয়ারম্যান গোলাম রাব্বানী বলেন, “জামনগর ইউনিয়নকে মাদকমুক্ত ও নিরাপদ এলাকা হিসেবে গড়ে তুলতে আমরা কাজ করে যাচ্ছি। মাননীয় প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল-এর নির্দেশনায় মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে ইউনিয়ন পরিষদ সর্বদা সক্রিয় থাকবে।”

May 9, 2026

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাগাতিপাড়ায় ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে মাদকবিরোধী অভিযানে গাঁজার গাছ উদ্ধার

আপডেট সময় : ১১:০৫:৩৩ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬