ঢাকা ১২:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহীতে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক, গুজবে কান না দেওয়ার আহ্বান রাজশাহীতে অনুমোদনহীন বিদেশি চকলেট-লজেন্স বিক্রি, ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা বাগাতিপাড়ায় হত্যা-ডাকাতি মামলায় ৪ জনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড মহাসড়কে দুর্ঘটনা ও যানজট নিরসনে পবা হাইওয়ে থানা-সওজের যৌথ অভিযান সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বাউয়েটে ‘বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬’ উদ্বোধন বাগাতিপাড়ায় অসহায় শাহাদাতের পরিবারের পাশে উপজেলা নির্বাহী কর্মকর্তা বাগাতিপাড়ায় টিভির প্লাগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু লালপুরে ৩৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা ঠাকুরগাঁওয়ে বাধ্যতামূলক মামলাপূর্ব মধ্যস্থতা কার্যক্রমের উদ্বোধন পঞ্চগড় হাসপাতালের বেডে শি/শুকে ধ/র্ষ/ণচেষ্টার অভিযোগ, চিকিৎসাধীন রোগীকে গ্রেপ্তার

রূপগঞ্জে আসামি ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা, ওসিসহ আহত ৭

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০২:০৫:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬ ১৪৬ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রূপগঞ্জে আসামি ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা, ওসিসহ আহত ৭

ওয়াকিটকি-মোবাইল ছিনতাই; যৌথ অভিযানে স্ত্রীসহ গ্রেপ্তার ১২, মামলা দায়ের

নারায়ণগঞ্জের রূপগঞ্জে অস্ত্র মামলার পলাতক আসামিকে গ্রেপ্তারের পর তাকে ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় ওসিসহ ৭ পুলিশ সদস্য আহত হয়েছেন। হামলাকারীরা পুলিশের একটি ওয়াকিটকি, দুটি মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার পাশাপাশি আটক আসামিকেও ছিনিয়ে নিয়ে যায়।

মঙ্গলবার (৫ মে) ভোরে রূপগঞ্জের চনপাড়া পুনর্বাসন কেন্দ্রে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, অস্ত্র মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি ও থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক শামীম মিয়াকে গ্রেপ্তারের জন্য ভোর সাড়ে ৩টার দিকে রূপগঞ্জ থানা পুলিশ অভিযান চালায়। এ সময় তাকে নিজ ঘর থেকে আটক করা হয়।

গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে শামীমের সহযোগীরা পুলিশ সদস্যদের ঘেরাও করে ফেলে। একপর্যায়ে তারা উত্তেজিত হয়ে পুলিশের ওপর হামলা চালায় এবং মারধর করে। এ সময় পুলিশের ব্যবহৃত একটি ওয়াকিটকি ও দুটি মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়। পরে হামলাকারীরা আটক আসামি শামীম মিয়াকেও ছিনিয়ে নেয়।

ঘটনার পর সকালে পুলিশ, র‍্যাব, বিজিবি ও গোয়েন্দা পুলিশের যৌথ অভিযানে শামীমের স্ত্রীসহ ঘটনায় জড়িত ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি থমথমে রয়েছে।

জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম জানান, পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা এবং সরকারি সম্পত্তি নষ্ট করার অভিযোগে ১৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও প্রায় ২০০ জনকে আসামি করে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রূপগঞ্জে আসামি ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা, ওসিসহ আহত ৭

আপডেট সময় : ০২:০৫:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬