ঢাকা ০৭:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নাটোরে বাবার জানাজায় প্যারোলে অংশ নিলেন সাবেক ছাত্রলীগ সভাপতি জেমস জাতীয় পুরস্কারপ্রাপ্ত আদনান আজাদ ও হাসমত আলীকে সংবর্ধনা পঞ্চগড়ে ১৫০ শয্যার হাসপাতাল চালু করতে দলমত-ধর্মবর্ণ নির্বিশেষে সহযোগিতা চান প্রতিমন্ত্রী মান্দায় মাদকবিরোধী অভিযানে যুবকের ৩ মাসের কারাদণ্ড ও অর্থদণ্ড মোহনপুরে আধুনিক প্রযুক্তিতে মসলা চাষে কৃষকদের উৎসাহিত করতে মাঠ দিবস বাঘায় গোয়ালঘর থেকে আগুন, নিঃস্ব তিন পরিবার রাজশাহীতে কলেজছাত্রীকে যৌ/ন হয়রানির অভিযোগ, কি‍-শোর গ্যাং/য়ে/র ৩ সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শব্দদূষণ উদ্বেগজনক হারে বৃদ্ধি, রেইলগেট ও লক্ষীপুর মোড়ে শব্দমাত্রা ১০০ ডেসিবেলের বেশি ঝিনাইগাতীতে বিয়ের বাড়িতে হামলা-ভাঙচুর ও স্বর্ণালংকার লুটের অভিযোগ, সংবাদ সম্মেলনে নারীর দাবি বাগাতিপাড়ায় ভয়াবহ আগুনে ৬ দোকান পুড়ে ছাই, ক্ষতি ১০-১২ লাখ টাকা

তেঁতুলিয়ায় গৃহবধূকে পি/টি/য়ে হ’ত্যার অভিযোগ, স্বামী গ্রেফতার

মোঃ কামরুল ইসলাম কামু, বিশেষ প্রতিনিধি, পঞ্চগড়:
  • আপডেট সময় : ০৭:২৩:১০ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬ ২৮৯ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তেঁতুলিয়ায় গৃহবধূকে পি/টি/য়ে হ’ত্যার অভিযোগ, স্বামী গ্রেফতার

দাম্পত্য কলহের জেরে হামলা; হাসপাতালে নেওয়ার পথে প্রাণ হারান আরজিনা

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় পারিবারিক কলহের জেরে আরজিনা খাতুন (২৬) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগে তার স্বামী মনির হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার পরপরই অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

নিহত আরজিনা খাতুন তেঁতুলিয়া উপজেলার রণচণ্ডী গ্রামের জালাল উদ্দীনের মেয়ে। তার স্বামী মনির হোসেন শালবাহান ইউনিয়নের শানুবালাবাড়ি গ্রামের শাহাজালালের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রায় তিন বছর আগে তাদের বিয়ে হয়। বিয়ের পর থেকেই দাম্পত্য জীবনে কলহ চলছিল। গত ৩ মে সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে নিজ বাড়িতে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়ার একপর্যায়ে মনির হোসেন তার স্ত্রীকে এলোপাতাড়ি মারধর করেন। এতে গুরুতর আহত হন আরজিনা।

পরে তাকে মুমূর্ষু অবস্থায় প্রথমে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ঠাকুরগাঁও এলাকায় রাত ১১টার দিকে তার মৃত্যু হয়।

ঘটনার পর নিহতের বাবা জালাল উদ্দীন বাদী হয়ে তেঁতুলিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত মনির হোসেনকে গ্রেফতার করে।

তেঁতুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লাইছুর রহমান জানান, মৃত্যুর খবর পাওয়ার পর পুলিশ মরদেহ উদ্ধার করেছে এবং এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে আইনের আওতায় আনা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

তেঁতুলিয়ায় গৃহবধূকে পি/টি/য়ে হ’ত্যার অভিযোগ, স্বামী গ্রেফতার

আপডেট সময় : ০৭:২৩:১০ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬