ঢাকা ০২:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে গণ-ধ/র্ষ/ণ মামলা মি’থ্যা প্রমাণিত, বাদীর বিরুদ্ধে মামলার অনুমতি পঞ্চগড়ে সীমান্তের ৩০ বেকার যুবককে ইলেকট্রিক হাউস ওয়্যারিং প্রশিক্ষণ রাজশাহী রেলস্টেশনে মাটি কাটতে গিয়ে ডিজেল ট্যাংকের পাইপ ফেটে অপচয়ের অভিযোগ হরিপুরে পূবালী ব্যাংকের বাংলা কিউআর বুথ উদ্বোধন বাগাতিপাড়ায় কৃষকদের মাঝে ২ হাজার ৫০০ গাছের চারা বিতরণ নলডাঙ্গার হালতিবিলে উচ্চ শব্দে গানবাজনা, প্রশাসনের অভিযান বিএনপি নেতা শফিকুল ইসলাম বুলবুল ও গ্রামবাসীর উদ্যোগে ঘর পেলেন অসহায় অপেজান রাজশাহীর সীমান্তে মাদক-চোরাচালান দমনে কঠোর হওয়ার নির্দেশ ভূমিমন্ত্রীর লালপুরে চাঁ’দা দাবির অভিযোগ, কু-প্রস্তাবে রাজি না হওয়ায় গাছ কাটার অভিযোগ লালপুরে বি’ষপানে তরুণী গৃহবধূর মৃ’ত্যু

পঞ্চগড়ে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শুরু, ১ লাখ ৩৬ হাজার শিশুকে টিকা দেওয়া হবে

মোঃ কামরুল ইসলাম কামু, বিশেষ প্রতিনিধি, পঞ্চগড়:
  • আপডেট সময় : ১০:২২:১৭ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬ ৩১৬ বার পড়া হয়েছে

collected pic

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পঞ্চগড়ে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শুরু, ১ লাখ ৩৬ হাজার শিশুকে টিকা দেওয়া হবে

আজ উদ্বোধন করবেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ; জেলায় ব্যাপক প্রস্তুতি

হাম একটি উচ্চ সংক্রামক রোগ। এ রোগ প্রতিরোধে পঞ্চগড়ে ব্যাপক পরিসরে শুরু হচ্ছে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি। এ কর্মসূচির আওতায় জেলায় ৬ মাস থেকে ৫ বছর বয়সী ১ লাখ ৩৬ হাজার ৫২৭ জন শিশুকে টিকা দেওয়া হবে।

সোমবার (২০ এপ্রিল) এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি। এ উপলক্ষে রোববার বিকেলে পঞ্চগড় সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

স্বাস্থ্য বিভাগের আয়োজনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. মিজানুর রহমান। টিকাদান কর্মসূচির সার্বিক তথ্য তুলে ধরেন বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সাদনাম সাকিব।

সংবাদ সম্মেলনে জানানো হয়, পঞ্চগড় পৌরসভাসহ জেলার পাঁচটি উপজেলায় এ কর্মসূচি পরিচালিত হবে। পঞ্চগড় পৌরসভায় ৭২টি কেন্দ্রে ৭ হাজার ৭৮১ জন শিশুকে টিকা দেওয়া হবে। সদর উপজেলায় ২৪১টি কেন্দ্রে ৩৩ হাজার ২৭১ জন, আটোয়ারীতে ১৪৫টি কেন্দ্রে ১৬ হাজার ১৭৬ জন, বোদা উপজেলায় ২৪১টি কেন্দ্রে ৩০ হাজারাধিক শিশু, দেবীগঞ্জে ২৪১টি কেন্দ্রে ২৯ হাজার ৮৫০ জন এবং তেঁতুলিয়ায় ১৬৯টি কেন্দ্রে ১৮ হাজার ৬৬৮ জন শিশুকে টিকা প্রদান করা হবে।

কর্মসূচি বাস্তবায়নে বিপুলসংখ্যক স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্যকর্মী মাঠে দায়িত্ব পালন করবেন।

সিভিল সার্জন ডা. মিজানুর রহমান বলেন, হাম-রুবেলা একটি অত্যন্ত সংক্রামক রোগ, যা শিশুদের জন্য ঝুঁকিপূর্ণ। এ রোগে জটিলতা এমনকি মৃত্যুঝুঁকিও রয়েছে। তাই কোনোভাবেই এ রোগকে অবহেলা করা যাবে না। তিনি অভিভাবকদের সচেতন থাকার আহ্বান জানান এবং বলেন, টিকা কার্ড থাক বা না থাক—সব শিশুকেই টিকার আওতায় আনা হবে।

তিনি আরও জানান, সরকার সব শিশুর টিকাদান নিশ্চিত করতে কাজ করছে এবং জেলা পর্যায়ে স্বাস্থ্য বিভাগ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই কর্মসূচি বাস্তবায়ন করছে। এ লক্ষ্যে মনিটরিং ব্যবস্থাও জোরদার করা হয়েছে।

সংবাদ সম্মেলনে প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পঞ্চগড়ে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শুরু, ১ লাখ ৩৬ হাজার শিশুকে টিকা দেওয়া হবে

আপডেট সময় : ১০:২২:১৭ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬