সংবাদ শিরোনাম ::
রামেকে হাম উপসর্গে এক শিশুর মৃত্যু, নতুন ভর্তি ১০
এম এম মামুন:
- আপডেট সময় : ০৮:২৮:০৯ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬ ১৫৭ বার পড়া হয়েছে

রামেকে হাম উপসর্গে এক শিশুর মৃত্যু, নতুন ভর্তি ১০
২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৬ জন, হাসপাতালে চিকিৎসাধীন ১৩২
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় এক শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আরও ১০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
রোববার (১৯ এপ্রিল) সকালে রামেক হাসপাতালের মুখপাত্র শংকর কুমার বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে এক শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১০ জন ভর্তি হয়েছেন। চিকিৎসা শেষে ২৬ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ১৩২ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, চলমান এই সংক্রমণ পরিস্থিতিতে এখন পর্যন্ত মোট ৬৬১ জন রোগী রামেকে ভর্তি হয়েছেন। এর মধ্যে মারা গেছেন ৫২ জন।




















