ঢাকা ০৯:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লালপুরে ভটভটি গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত শেরপুরে রোড নিবন্ধন ফি অর্ধেক করার দাবিতে মানববন্ধন লালপুরে বিষধর সাপের দংশনে এক নারীর মৃত্যু ২০টিরও বেশি দেশের অংশগ্রহণে ঢাকায় বিটিটিএফ ২০২৬ নাটোরে অস্ত্র মামলায় যুবকের ২০ বছরের সশ্রম কারাদণ্ড বগুড়ায় বিএসটিআইয়ের সার্ভিল্যান্স অভিযান, বিভিন্ন প্রতিষ্ঠানকে পরামর্শ ও তাগাদা রাজশাহীতে যুবলীগের বিক্ষোভ মিছিল, মামলা হচ্ছে পুঠিয়ায় সার সংকটের অভিযোগে মহাসড়ক অবরোধ, দেড় ঘণ্টা পর প্রত্যাহার মান্দায় বিসর্জনের ঘাট দখলের অভিযোগ, দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত রাজশাহীতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

রাজশাহী মেডিকেলে হাম উপসর্গ নিয়ে আরও দুই শি’শুর মৃ/ত্যু

এম এম মামুন:
  • আপডেট সময় : ০২:৫৯:১২ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬ ২২৯ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহী মেডিকেলে হাম উপসর্গ নিয়ে আরও দুই শি’শুর মৃ/ত্যু

২৪ ঘণ্টায় নতুন ভর্তি ১৪, সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৩৬; হাসপাতালে ভর্তি ১২৫ শিশু

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১৪ জন শিশু ভর্তি হয়েছে এবং ৩৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। বর্তমানে হাসপাতালে হাম সাসপেক্টেড ১২৫ জন শিশু চিকিৎসাধীন রয়েছে। এ তথ্য রোববার (৫ এপ্রিল) দুপুর ১২টার দিকে নিশ্চিত করেন রামেক হাসপাতালের মিডিয়া মুখপাত্র ও ইমারজেন্সি মেডিকেল অফিসার ডা. শঙ্কর কে বিশ্বাস।

ডা. শঙ্কর কে বিশ্বাস জানান, শনিবার সকাল ৯টা থেকে রোববার সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় দুই শিশুর মৃত্যু হয়েছে। এ সময় ১৪ জন নতুন রোগী ভর্তি হয় এবং ৩৬ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছাড়ে। নতুন ও পুরোনো সব মিলিয়ে বর্তমানে হাসপাতালে ১২৫ জন শিশু ভর্তি রয়েছে। তিনি আরও বলেন, আগের তুলনায় রোববার রোগী ভর্তির চাপ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। রোগীর সংখ্যা আরও বাড়তে থাকলে হাসপাতালের পুরো একটি শিশু ওয়ার্ডকে হাম আইসোলেশন ইউনিটে রূপান্তর করার পরিকল্পনা রয়েছে।

তিনি জানান, স্বাস্থ্য সচিবের নির্দেশনায় রাজশাহীর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের আইসিইউতে হাম আক্রান্ত গুরুতর শিশুদের স্থানান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। রামেকে শিশু আইসিইউতে আগের ১২ বেডের সঙ্গে আরও ৬টি বেড যুক্ত করা হয়েছে। ফলে এখন শিশু আইসিইউয়ের মোট বেড সংখ্যা ১৮টি। এর মধ্যে ১২টি বেড হাম আক্রান্ত শিশুদের জন্য এবং বাকি ৬টি অন্যান্য শিশু রোগীর জন্য ব্যবহৃত হচ্ছে। পাশাপাশি আইসিইউর চাপ কমাতে সাময়িকভাবে হার্ট ফাউন্ডেশনের আইসিইউতে ১০টি বেড ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দেশজুড়ে হাম পরিস্থিতিও উদ্বেগজনক। সাম্প্রতিক সরকারি ও সংবাদমাধ্যমের প্রতিবেদনে দেখা গেছে, দেশজুড়ে হাম ও হাম-সদৃশ উপসর্গে আক্রান্তের সংখ্যা বাড়ছে, আর রাজশাহী বিভাগও বেশি আক্রান্ত এলাকাগুলোর মধ্যে রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহী মেডিকেলে হাম উপসর্গ নিয়ে আরও দুই শি’শুর মৃ/ত্যু

আপডেট সময় : ০২:৫৯:১২ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬