ঢাকা ০৫:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহীতে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক, গুজবে কান না দেওয়ার আহ্বান রাজশাহীতে অনুমোদনহীন বিদেশি চকলেট-লজেন্স বিক্রি, ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা বাগাতিপাড়ায় হত্যা-ডাকাতি মামলায় ৪ জনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড মহাসড়কে দুর্ঘটনা ও যানজট নিরসনে পবা হাইওয়ে থানা-সওজের যৌথ অভিযান সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বাউয়েটে ‘বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬’ উদ্বোধন বাগাতিপাড়ায় অসহায় শাহাদাতের পরিবারের পাশে উপজেলা নির্বাহী কর্মকর্তা বাগাতিপাড়ায় টিভির প্লাগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু লালপুরে ৩৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা ঠাকুরগাঁওয়ে বাধ্যতামূলক মামলাপূর্ব মধ্যস্থতা কার্যক্রমের উদ্বোধন পঞ্চগড় হাসপাতালের বেডে শি/শুকে ধ/র্ষ/ণচেষ্টার অভিযোগ, চিকিৎসাধীন রোগীকে গ্রেপ্তার

রাজশাহীতে পরিত্য/ক্ত বিদেশি রি’ভলবার ও কা/র্তুজ উদ্ধার

এম এম মামুন:
  • আপডেট সময় : ০২:৪৭:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬ ২০৯ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীতে পরিত্য/ক্ত বিদেশি রি’ভলবার ও কা/র্তুজ উদ্ধার

চারঘাটে পদ্মার তীর থেকে উদ্ধার, নাশকতার আশঙ্কা র‌্যাবের

রাজশাহীর চারঘাট উপজেলায় পদ্মা নদীর তীর থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি রিভলবার ও দুটি কার্তুজ উদ্ধার করেছে র‌্যাব।

র‌্যাব-৫ এর রাজশাহী সদর কোম্পানির একটি দল বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার রাওথা বালুরঘাট এলাকায় অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব এ তথ্য নিশ্চিত করেছে।

র‌্যাব জানায়, ঘটনাস্থলের আশপাশে থাকা স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করা হলেও উদ্ধার হওয়া অস্ত্র ও কার্তুজের প্রকৃত মালিক সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। ফলে কারা এসব অস্ত্র সেখানে রেখে গেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

প্রাথমিকভাবে র‌্যাব ধারণা করছে, আসন্ন ঈদকে কেন্দ্র করে কোনো সন্ত্রাসী চক্র দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে পার্শ্ববর্তী দেশ ভারত থেকে অস্ত্র নিয়ে আসছিল। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে তারা অস্ত্র ফেলে পালিয়ে যেতে পারে।

উদ্ধারকৃত রিভলবার ও কার্তুজ সাধারণ ডায়েরি (জিডি) মূলে চারঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে র‌্যাবের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীতে পরিত্য/ক্ত বিদেশি রি’ভলবার ও কা/র্তুজ উদ্ধার

আপডেট সময় : ০২:৪৭:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬