ঢাকা ০৮:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নওগাঁয় সরিষার তেল উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা লালমনিরহাটে শি’শু ধ/র্ষ/ণ মামলায় যুবকের যাবজ্জীবন, লাখ টাকা জরিমানা মুন্সীগঞ্জে বিদেশি পিস্তল ও গুলিসহ একজন গ্রেপ্তার শাকিল হ/ত্যা মামলায় এমপির ছেলে মিন্টুর তিন দিনের রিমান্ড রাণীনগরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ডেঙ্গু প্রতিরোধে ১০ দিনের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ শহর পরিষ্কারের নির্দেশ বালিয়াডাঙ্গীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের, বন্ধু হাসপাতালে পঞ্চগড়ে ১৭ দরিদ্র নারী পেলেন দুটি করে মা ছাগল পঞ্চগড় থেকে দেখা মিলছে হিমালয়ের কাঞ্চনজঙ্ঘার পঞ্চগড় সীমান্তে ভারতে পাচারের আগে ৮ বস্তা সার উদ্ধার

রাজশাহীতে প্রাইভেট কার থেকে ২১৫ বোতল ইসকাফ সিরাপ উদ্ধার, গ্রেপ্তার ২

এম এম মামুন:
  • আপডেট সময় : ০২:৫৮:৩০ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬ ২৯৪ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীতে প্রাইভেট কার থেকে ২১৫ বোতল ইসকাফ সিরাপ উদ্ধার, গ্রেপ্তার ২

চাঁপাইনবাবগঞ্জ–রাজশাহী মহাসড়কে অভিযান; মাদক পরিবহনে ব্যবহৃত গাড়ি জব্দ

রাজশাহীতে অভিযান চালিয়ে প্রাইভেট কার থেকে ২১৫ বোতল ইসকাফ সিরাপ নামের মাদকদ্রব্য উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর । এ সময় দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (১৪ মার্চ) সকাল ৯টার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের সারইল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজশাহী কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী একটি প্রাইভেট কার (ঢাকা মেট্রো-গ-২৩-৬১৪১) তল্লাশি করা হয়। এ সময় গাড়ির পেছনে বিশেষ কৌশলে তৈরি করা একটি গোপন চেম্বার থেকে ২১৫ বোতল ইসকাফ সিরাপ উদ্ধার করা হয়।

উদ্ধার করা মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য প্রায় সাড়ে ছয় লাখ টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এ ঘটনায় ঢাকা মহানগরীর খিলগাঁও এলাকার তুহিন ফকির (২৬) এবং ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানার মুকুন্দপুর এলাকার সিয়াম (২৫) নামের দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুই ব্যক্তির বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেট কারটিও জব্দ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

March 14, 2026

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীতে প্রাইভেট কার থেকে ২১৫ বোতল ইসকাফ সিরাপ উদ্ধার, গ্রেপ্তার ২

আপডেট সময় : ০২:৫৮:৩০ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬